পশ্চিম মেদিনীপুর: রাজ্যে পালাবদলের পর তোলাবাজি ও ঘুষ-সহ যেকোনও অপরাধের ঘটনায় কড়া ব্যবস্থা নেবে পুলিশ, আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গতকয়েক মাসে এই ইস্যুতে একাধিক গ্রেফতার হয়েছে। এবার ঘুষ নেওয়ার অভিযোগে চন্দ্রকোণা থানার গ্রেফতার হলেন চন্দ্রকোণা থানার ASI। ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে, অভিযুক্ত ওই এএসআই-কে গ্রেফতার করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ।
আরও পড়ুন, রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যেজুড়ে ইতিমধ্যেই ঘুষ নেওয়ার অভিযোগে একাধিক শীর্ষস্থানীয় পদ মর্যাদার সরকারি আধিকারিককে প্রমাণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তকে ধরতে ব্যবহার করা হচ্ছে ইন্ডিকেটর। ঘুষের টাকা নিতেই, অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ-এর ইন্ডিকেটর দেওয়া একটি পাত্রে, হাত ডোবাতে বলা হচ্ছে। মুহূর্তেই বদলে যাচ্ছে রং। এরপরেই ধরা পড়ে যাচ্ছে অভিযুক্তরা।
