কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক, নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। ভোটের ফল বেরোনোর দু'দিন পর তাঁকে গুলি করে খুন করা হয়। মঙ্গলবার হাসিরানি রথের মনোনয়ন পেশের দিন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, "২ কোটি টাকা খরচ করা হয়েছে ওকে (চন্দ্রনাথ রথ) সরিয়ে দেওয়ার জন্য় এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্য়াংয়েরা করেছে।"
আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মঙ্গলবার 'ভাইপো গ্য়াং'য়ের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ করলেও কারও নাম করেননি। কিন্তু, চন্দ্রনাথ রথ খুনের পরই তাঁর মা, হাসিরানি রথ বলেছিলেন, "প্রতিশোধ নিল বাবা। গরম গরম বক্তব্য় রেখেছিল শাসকদলে যারা ছিল। ৪ তারিখের পর কোনও দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তারপরই... আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হল।" আর মঙ্গলবার, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হয়ে চন্দ্রনাথ রথের মা বললেন, "ভবানীপুরে যদি না হারতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাহলে আজকে হয়তো আমার ছেলেটার জীবনটা নিয়ে ছেলেখেলা হত না। এটা আমার মনে হয় যে, ভাইপো গ্যাং আছে।"
পাল্টা তৃণমূলের বক্তব্য়, "কেন্দ্রে-রাজ্য়ে দু জায়গাতেই এখন বিজেপির সরকার! কুণাল ঘোষ বলছেন, "তদন্তটা কার হাতে? রাজ্যের এজেন্সি, কেন্দ্রের এজেন্সি, দুটোই তো বিজেপির। যদি তথ্য, প্রমাণ থাকে এতদিন ব্যবস্থা নেয়নি কেন?" তরজা তো চলছেই। প্রশ্ন হল, এই খুন কেন করানো হয়েছিল, সেটা কি কোনওদিন সামনে আসবে?
চন্দ্রনাথ খুনের ৩ মাস পর ১১ জনের বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জশিট পেশ করে CBI। সেখানে ধৃতদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল বিজেপি কর্মী দুই ভাই, সাগর সোনকার ও তাঁর ভাই সাহেব সোনকারের। সাগর ও সাহেব, চন্দ্রনাথের অন্যতম সহযোগী ছিলেন বলেও দাবি করা হয়েছে চার্জশিটে। পরে এই সাগর সোনকর এবং সাহেব সোনকরকে গ্রেফতারও করা হয়। সিবিআই সূত্রে দাবি করা হয়, শুটার আনা, রসদ সরবরাহ, রেকি করতে সাহায্য, চন্দ্রনাথ খুনের যাবতীয় পরিকল্পনাতে এরা ছিল। কিন্তু এরা কেন চন্দ্রনাথকে খুন করল, কে দিল সুপারি, তা এখনও স্পষ্ট নয়।
রাজনৈতিক দোষারোপ-তরজা তো চলবেই, কিন্তু প্রশ্ন হল, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে কেন খুন করানো হয়েছিল, সেটা কবে সামনে আসবে?
