কলকাতা: রাজ্যে পালাবদলের পরই ভয়ঙ্কর ঘটনা। গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথের গাড়ির পিছনে রহস্যজনক একটি লাল গাড়ির অস্তিত্ব নিয়ে সন্দিহান তদন্তকারীরা, খবর সূত্রের। ওই লাল গাড়ি চেপেও কয়েকজন দুষ্কৃতী পালিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। 

Continues below advertisement

ওই লাল গাড়ির কোনও হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে উত্তরপ্রদেশে পাড়ি দিল পুলিশের দল, খবর পুলিশ সূত্রে। মাইক্রা গাড়িটিকে বেচতে দেওয়া বিজ্ঞাপন দেখে যোগাযোগ করা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে, খবর পুলিশ সূত্রে। কারা যোগাযোগ করেছিল গাড়ির মালিকের সঙ্গে, তাঁদের সঙ্গে কি যোগাযোগ ছিল খুনিদের? চন্দ্রনাথ খুনে ব্যবহৃত নিসান মাইক্রা গাড়িটিতে মেলেনি কোনও ফিঙ্গারপ্রিন্ট। গ্লাভস পরে ছিল আততায়ীরা? সন্দেহ তদন্তকারীদের। খুনে ব্যবহৃত গাড়িগুলি কে-কাকে বিক্রি করেছিল, জানতে তদন্ত।                                            

আরও পড়ুন, বড় প্রমাণ এবার হাতেনাতে, গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে অভিযুক্তদের খোঁজ পেতে ভিনরাজ্যে পুলিশের বিশেষ টিম। অভিযুক্তদের ধরতে উত্তরপ্রদেশে পাড়ি দিল পুলিশের দল, খবর পুলিশ সূত্রে। মাইক্রা গাড়িটিকে বেচতে দেওয়া বিজ্ঞাপন দেখে যোগাযোগ করা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে, খবর পুলিশ সূত্রে। কারা যোগাযোগ করেছিল গাড়ির মালিকের সঙ্গে, তাঁদের সঙ্গে কি যোগাযোগ ছিল খুনিদের? সূত্র পেতে উত্তরপ্রদেশ গেল তদন্তকারীদের বিশেষ টিম। অপরাধের আগে নিজেদের মধ্যে হোয়াট্স অ্যাপ গ্রুপ বানিয়ে তথ্য আদানপ্রদান করছিল দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে।                                   

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনে দুটি বাইকই উদ্ধার, খবর পুলিশ সূত্রে। দ্বিতীয় বাইকটি বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছ থেকে উদ্ধার। প্রথম বাইকটি গতকালই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের কাছ থেকে উদ্ধার হয়। যে গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়, তা ছিল এই ১১ নম্বর রেলগেটের কাছেই, খবর পুলিশ সূত্রে। খুনের আগে দিনভর বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছে ছিল বাজেয়াপ্ত হওয়া মাইক্রা গাড়িটি, খবর পুলিশ সূত্রে। গোটা অপারেশনে অন্তত ৭ থেকে ৮ জন দুষ্কৃতী আছে, ধারণা পুলিশের।