কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম বিজেপি সরকারের (BJP Govt) মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কীভাবে এই সরকার চলবে এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমিত্ব নয়, আমরা নীতিতে চলবে এই সরকার। সংবিধান, নীতিকে অগ্রাধিকার দিয়েই চলবে সরকার', মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।         

Continues below advertisement

'প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন ভয় OUT, ভরসা IN', ভরসা রাখুন, ঠিক পথে চলব, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের নাগরিকদের নিরাপত্তা, সুশাসনে প্রশাসনিক বৈঠক। সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। দায়িত্বশীল, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্যের জনগণের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করাই অগ্রাধিকার', মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

 আরও পড়ুন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Continues below advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার নবান্নে ঢোকেন শুভেন্দু অধিকারী। নবান্নে ঢোকার পর নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার। কলকাতা পুলিশের পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়া হল গার্ড অব অনার। গার্ড অব অনারের পর নবান্নের ১৪ তলায় বৈঠক মুখ্যমন্ত্রীর। রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।                            

এদিকে, শুভেন্দু অধিকারী বলেন, 'আজ থেকেই সংবিধান মেনেই BNS-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ। সংবিধান অগ্রাহ্য করে এতদিন CRPC-মেনে কাজ করা হচ্ছিল। সংবিধান অগ্রাহ্য করে এতদিন CRPC-মেনে কাজ করা হচ্ছিল। আমলাদের অন্য রাজ্যের মতোই কেন্দ্রীয় প্রশিক্ষণে যুক্ত হতে পারবেন। আগের মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশে IAS, IPS-রা প্রশিক্ষণ নিতে পারতেন না।এ ব্যাপারে পদক্ষেপ নেবেন মুখ্যসচিব।' 

বিকেলেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকে মু্খ্যমন্ত্রী। কোন দৃষ্টিভঙ্গীতে চলবে সরকার? কী কাজ হবে জয়ী প্রার্থীদের? তা নিয়েই বৈঠকে আলোচনার সম্ভাবনা।  বুধ, বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথ। বিধায়ক হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীও। অ্যানেক্স বিল্ডিংয়ে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার লোকভবনে শপথ নেবেন প্রোটেম স্পিকার।