কলকাতা: চোরবাগানে দুর্গাপুজোয় বেনজির বিপর্যয় ঘটে গিয়েছে। পুজোর রোশনাইয়ের মধ্যেই, চিরতরে চলে গিয়েছে উনিশজনের জীবন প্রদীপ। সিঁদুর না খেলে চোখের জলে বিদায়। চোরবাগান সর্বজনীনের প্রতিমা বিসর্জনের তোড়জোড়। মণ্ডপের মূল অংশ অক্ষত রেখেই হচ্ছে প্রতিমা নিরঞ্জন। মণ্ডপ থেকে প্রতিমা বের করতে আনা হল ৪০ জন কুলিকে। বিসর্জনের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। 'ক্রাইম সিন' অক্ষত রেখে হচ্ছে প্রতিমা বিসর্জনই চ্যালেঞ্জ। 

Continues below advertisement

বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে চোরবাগান সর্বজনীনের প্রতিমা । মণ্ডপের মূল অংশ অক্ষত রেখেই বের করা হল প্রতিমা। নিমতলা ঘাটে হবে চোরবাগানের প্রতিমা বিসর্জন। মায়ের দর্শন পেতে আজও ভিড় এলাকায়। মাকে বিদায় জানাতে ভিড় স্থানীয়দের। কারও কারও গলায় বিষাদের সুর, কারও চোখে জল।                                        

এই প্রথম চোরবাগানের পুজোয় মাকে বরণ করতে পারেননি মহিলারা। এক স্থানীয়ের কথায়, 'খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। যা হয়েছে এরপর আর কী করার আছে। যা হল খুব খারাপ হল। বরণ হল না, মায়ের কী খুঁত হল সেটাও আমরা জানিনা। সপ্তমীর বিকেল পর্যন্ত সব ঠিক ছিল। বৃষ্টিতেই নিয়তি টেনে নিয়ে গেল সব। মা আমাদের ক্ষমা করে যাক সকলকে।'                                                    

Continues below advertisement

এদিন চোখের জলে মাকে বিদায় জানানোর সময় পাড়ার এক মহিলা বলেন, 'কী ভুল ছিল জানিনা, কিন্তু কেউ ছেলে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন। পুলিশ যদি দড়ি দিয়ে এই ভিড় সামলাতো তাহলে এই দিন দেখতে হত না। আমিও একজন মা। যাঁদের সন্তানশোক তাদের মনের অবস্থা জানি। তাই মাকে বলছি মা আমাদের সব অন্যায় আমাদের ক্ষমা করো। আমাদের নিশ্চয়ই কোনও ভুল হয়েছে তাই এই শাস্তি'।