কলকাতা: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, আটক মাইকে ঘোষণাকারী। নদিয়া থেকে আটক পুজো কমিটির সদস্য সেন্টু। পুজো কমিটির সদস্য সেন্টুকে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ। চোরবাগান বিপর্যয়ের দিন প্যান্ডেল খালি করার জন্য মাইকে ঘোষণা করেছিলেন তিনিই, এমনটাই জানতে পারা গিয়েছে। "প্যান্ডেল যখন তখন পড়ে যেতে পারে। আপনারা বেরিয়ে যান, প্যান্ডেল পড়ে গেলে পদপিষ্ট হয়ে যাবেন", মাইকে ঘোষণা করেছিলেন চোরবাগান পুজো কমিটির সদস্য সেন্টু। কেন মাইকে ঘোষণা? কার নির্দেশ ছিল? সেন্টুকে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

Continues below advertisement

চোরবাগান সর্বজনীনে বিপর্যয় নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'প্য়ান্ডেল তো ভেঙে পড়েনি, মাইকে ঘোষণার দরকারও ছিল না'।                                                                           

চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, গতকালই SIT গঠন রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা করে SIT গঠন রাজ্য সরকারের। SIT-এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। SIT-এ ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিন্হা। SIT-এ রয়েছেন রাজ্য STF-র DG জাভেদ শামিম।                                                       

Continues below advertisement

SIT-এ স্বরাষ্ট্র দফতরের একজন প্রতিনিধি, যিনি জয়েন্ট সেক্রেটারি পদের নীচে নন। SIT-এর সদস্য: DGP-র দফতরের প্রতিনিধি, যিনি পুলিশের ADG পদের নীচে নন। SIT-এ থাকছেন কলকাতার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রতিনিধি। তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে SIT, কার্যকর নির্দেশ। 

"চোরবাগানের ঘটনা খুবই মর্মান্তিক। এধরনের ঘটনা কলকাতাতে কোনওদিন ঘটেনি। সবাই মিলে একদিন বসে আলোচনা করা দরকার। ঘটনাটা ঠিক কী কারণে ঘটল, সেটা দেখতে হবে। কারা দোষী সেটা বের করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। দু-একদিনের মধ্যেই কাজ শুরু করে দেব। প্রথমে প্যান্ডেলটা একদিন গিয়ে দেখতে হবে", এবিপি আনন্দে এক্সক্লুসিভ অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।