West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
West Bengal News Update: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান। চলছে তদন্ত। অ্যাপোলো হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন আহত

প্রেক্ষাপট
কলকাতা: বামেদের বুক স্টলে হামলা, তীব্র আক্রমণে খোদ RSS-র নেতা। 'ক্ষমতার দম্ভে যারা বিরোধীদের উপর হামলা চালাচ্ছে, তারা কাপুরুষ'। 'যারা বুক স্টল করতে দিচ্ছেন না...ভেঙে দিচ্ছেন, তারা ভারতকে বোঝেননি'। 'তারা...More
মূল্যবৃদ্ধি, স্কুলের বেহাল দশা-সহ একাধিক ইস্যুতে অগ্নিগর্ভ ফ্রান্স। উত্তাল ফ্রান্সে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল লিমোজ শহরের ঐতিহ্যশালী সিটি হল। আগুনের অভিঘাতে ভেঙে পড়ে সিটি হলের ছাদ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। সূত্রের খবর, এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছাড়িয়ে প্রায় ২ হাজারেরও বেশি। অন্যদিকে,পড়ুয়া বিক্ষোভের জেরে সোমবার বন্ধ হয়ে গেল প্যারিসের ল্যুভর মিউজিয়াম। মিউজিয়ামের মূল প্রবেশ পথের সামনে বিক্ষোভ দেখান একদল আন্দোলনকারী।
টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউয়ের পুজো মণ্ডপে আগুন। কার্যত পুড়ে ছাই হয়ে গেল প্রতিমা।
সোমবার বিকেল নাগাদ, নেহরু কলোনি সর্বজনীনের মণ্ডপে প্রদীপ থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।