আবীর দত্ত, কলকাতা: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল,  এবার গ্রেফতার মাইকে ঘোষণাকারী সেন্টু-কে। প্রথমে তাঁকে নদিয়া থেকে আটক করা হয়েছিল। এবং পুজো কমিটির সদস্য সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে লালবাজারে এনে  জিজ্ঞাসাবাদ চালানো হয়। এবং এরপরেই এবার তাঁকে গ্রেফতার করে নেয় পুলিশ।

Continues below advertisement

আরও পড়ুন, প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, সঞ্জীব রাহা ওরফে সেন্টু তিনি ঘটনার দিন মাইকে প্রচার চালাচ্ছিলেন। মৃতের পরিবারের অনেকেই যেটা অভিযোগ করেছিলেন, মাইকে ওই ঘোষণার পরেই প্যানিক হয়ে যান। মূলত, যাদের মৃত্যু হয়েছে, তাঁদের সঙ্গে পরিবারের কেউ কেউ উপস্থিত ছিলেন এবং প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁরাই এই অভিযোগ সামনে এনেছেন।

সপ্তমীর সন্ধেয় চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনার আগে যে ঘোষণা করা হয়েছিল, সেই ঘটনায় একজনকে নদিয়া থেকে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম সঞ্জীব রাহা ওরফে সেন্টু। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। সপ্তমীর সন্ধেয় চোরবাগানে ১৯টা মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর পিছনে মাইকে এই ঘোষণাই কি অন্যতম কারণ?এবার সেই ঘোষণার জন্য একজনকে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম সঞ্জীব রাহা ওরফে সেন্টু।

নদিয়া থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।ধৃতের বিরুদ্ধে ১০৫, ১১০ ও ৩-এর (৫) ধারায় রুজু করা হয়েছে মামলা। যার মধ্যে রয়েছে ২ টি জামিন অযোগ্য ধারা। গিরিশ পার্ক থানা থেকে ইতিমধ্যেই এর তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চোরবাগানে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সঞ্জীব রাহা। তিনি মশলা ব্যবসায়ী। প্রতিবেশীরা জানাচ্ছেন, তিনি পাড়ার পুজোয় মাইকে ঘোষণা করতেন।

চোরবাগানের বাসিন্দা বলেন,'ও ঘোষণাই করত, সেটা আমি শুনেছি। ওই ঘোষণাটাও শুনেছিলাম কিন্তু ও সেটা করেছিল কিনা জানি না। চিনতাম আমি, এরকম ঘটনার পর থেকে দেখছি তালাবন্ধ। নদিয়াতে কেন গেল জানি না।'সপ্তমীর সন্ধেয় চোরবাগান সর্বজনীনে যখন ভিড়ে ঠাসা দর্শনার্থী, তখন আচমকা নামে বৃষ্টি। শুরু হয় হুড়োহুড়ি।আর তার মধ্যেই মাইকে এই ঘোষণা হয়।

চোরবাগানে মৃত মিঠু মণ্ডলের জা  ঝুম্পা মণ্ডল বলেন, যারা ঘোষণা করেছে, প্যান্ডেল ভেঙে যাচ্ছে, ওটার ভয়তে আরও তো লোকে হুড়োহুড়ি করে ভিতরে গেছে না। প্যান্ডেল ভেঙে যাচ্ছে, ভয়তে সবাই আরও দৌড়েছে। যার জন্য এই জিনিসগুলো হয়েছে।' মাইকে ঘোষণা নিয়ে সরব হন মুখ্য়মন্ত্রীও।