কলকাতা : বিধানসভায় সই-জালিয়াতি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ২ বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত হলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এর তদন্ত হবে। মুখ্যমন্ত্রী বিধানসভার সই জাল বিতর্কে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রী বলেন, 'তদন্তের স্বার্থে আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে হাজিরার নোটিস দিয়েছিল CID। কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজিরা দেননি।' আর এবার ফের অভিষেকের বাড়িতে হাজির CID। তলবের পরেও গরহাজির থাকার পর ফের অভিষেকের বাড়িতে এলেন CID অধিকারীকরা। কিন্তু হঠাৎ কেন এই হাজিরা ?                         

Continues below advertisement

শনিবার CID আধিকারিকরা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং নোটিশ ধরিয়েছিলেন। আর আজ, অর্থাৎ সোমবার ফের ৪৮ ঘণ্টার ব্যবধানে CID আধিকারিকরা পৌঁছে গেলেন তাঁর বাড়িতে। বিকেল ৫.৫০ থেকে বির্ঘক্ষণ অপেক্ষা করেন তাঁরা। তাঁদের দাবি, পুনরায় একটি নোটিশ তাঁরা নিয়ে এসেছেন এবং এটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে রিসিভ করতে হবে। কিন্তু তা হয়নি। অভিষেকের একজন প্রতিনিধি হয়ে এসে সেই কাগজ নিয়ে যান স্বাক্ষর করার জন্য। সেই কাগজ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে CID আধিকারিকরা।                                আরও পড়ুন - CID দফতরে গেলেন না অভিষেক, আইনজীবী মারফত জানিয়ে দিলেন ...                                           

আজ হাজিরার দিন থাকলেও, হাজিরা এড়ালেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, শারীরিক সমস্যার কারণে তিনি আপাতত তদন্তকারীদের সামনে হাজির হতে পারছেন না। যদিও কবে তিনি  হাজিরা দিতে পারেবেন, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।                        

Continues below advertisement

এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে জানান, 'এত বড় দুর্নীতিগ্রস্ত একটা দল তদন্তের মুখোমুখি হতেও ভয় পাচ্ছে।' 'হারের পরেও চুরির অভ্যাস যায়নি, দলের বিধায়কদেরই সই জাল। সই জালিয়াতির কথা স্বীকার করেছেন তৃণমূলেরই ৩ বিধায়ক। ১৩জন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা হয়েছে'।