কলকাতা : ফের CID-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু হাজিরার জন্য সময় চাইলেন তিনি। বিধায়কদের সই জালিয়াতি নিয়ে অভিষেককে তলব করল CID। এর আগে ২ বার সিআইডি- র তরফে তলব করা হয়েছে অভিষেককে। কিন্তু তলবের পরেও ২ বারই হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবারের হাজিরা এড়াতেই হঠাৎ বাড়িতে হাজির হয়েছিলেন CID কর্তারা। এসেই ফের এক নোটিশ ধরালেন তাঁরা। আগামী কাল, অর্থাৎ, মঙ্গলবারই ফের তাঁকে হাজিরার জন্য নির্দেশিকা দেওয়া হল। 

Continues below advertisement

বিধায়কদেরও সই জালিয়াতি মামলায় ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID- র টিম। এর আগে ২ বার সিআইডি- র তরফে তাঁকে তলবে করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রথম হাজিরা এড়ালেও, সোমবার ছিল তাঁর দ্বিতীয় হাজিরার দিন। কিন্তু আবারও তিনি হাজিরা দিলেন না। হাজিরার দেওয়ায় জন্য আবারও সময় চেয়েছেন তিনি। এদিন চিঠি লিখে সিআইডির কাছ থেকে সময় চান তিনি। 

সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক। ঠিক তখন, সোমবারের হাজিরা এড়াতেই  বিকেলে কালীঘাটের বাড়ির সামনে হাজির হন সিআইডির আধিকারিকরা। ধরান তৃতীয় হাজিরার নোটিশ। কিন্তু এবার আর সময় নয়, কালকেই, অর্থাৎ মঙ্গলবার হাজিরা দিতে হবে তাঁকে। অনেকের মনে প্রশ্ন, তৃতীয়বার হাজিরা এড়ালে কি গ্রেফতার বা আটক হতে পারেন অভিষেক? কেন তিনি বার বার হাজিরা এড়াচ্ছেন?                       আরও পড়ুন - ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি- র টিম

Continues below advertisement

উল্লেখ্য, আজ হাতে নথি নিয়ে অভিষেকের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। বাড়ির কারওর সঙ্গে সিআইডি আধিকারিকদের কথা হয়নি এবং কোনও নথিও স্থানান্তর করা হয়নি। ৮ জন সিআইডি আধিকারিকদের মধ্যে একজন ভিডিওগ্রাফি করছেন। বাড়ির বাইরে রয়েছে পুলিশ পোস্টিং। বাড়ির গেট বন্ধ। সিআইডি অফিসাররা অপেক্ষা করছেন বাড়ির বাইরে। তাঁরা এসে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছেন কিনা। নতুন করে কোনও নোটিস সিআইডি টিম দেয় কিনা সেটাই এখন দেখার। এমনিতেও এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের থেকে সময় চেয়েছিলেন এই মর্মে যে আগামী ১০ জুন এই বিষয়ক মামলার শুনানি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর বাড়ির কোনও সদস্যের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে কোনও যোগাযোগ হয় কিনা সেটাই দেখার।