কলকাতা : বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একের পর এক ধাক্কা খাচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তিল তিল করে গড়া দলটি আজ ভেঙে চুরমার। তৃণমূল এখন দুটি ভাগে বিভক্ত। কালীঘাটের তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। আর এই সবের মাঝে সবচেয়ে বড় বিপদে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। একাধিক মামলার সাঁড়াশি চাপে আটকে তিনি। চলছে একের পর এক জেরা। এবার বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে মন্তব্যের মামলায় ফের অভিষেকের বাড়িতে সিআইডি।                                                 

Continues below advertisement

আবারও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। DJ-মামলায় অভিষেকের বাড়িতে ফের CID । আদালতের অর্ডারের কপি দিয়ে এলেন CID আধিকারিকরা। ৩০ জুন কোর্টে যাওয়ার জন্য CID-র এই নোটিস জারি। ভোট প্রচারে উস্কানি-ভাষণ-এর কারণে মঙ্গলবার অর্থাৎ ৩০ জুন ভয়েস টেস্ট করা হবে। মূলত কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেককে নোটিস ধরাল সিআইডি।                                  আরও পড়ুন - 'আমার নামে ১০২টি মামলা', 'যে অত্যাচার হয়েছে...'! তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী ?

গত ২৩ জুন, DJ-মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে সিআইডি-র তরফে বিধাননগর আদালতে আবেদন করা হয়েছিল। জানানো হয়েছিল যে, DJ-মামলায় ইতিমধ্যেই তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে। টেকনিক্যাল বিষয়গুলো তারা সংগ্রহ করেছে। কিন্তু, অভিষেকের যে মন্তব্যকে কেন্দ্র করে মামলা, সেই মন্তব্য তাঁর কি না তা আরও বিস্তারিত জানতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। সেইমতোই ২৩ জুন বিধাননগর আদালতে আবেদন করে সিআইডি। পরবর্তীতে তা মঞ্জুরও হয়ে যায়। আগামী ৩০ জুন কণ্ঠস্বরের নমুনা আদালতের কাছে এসে দিতে হবে অভিষেককে। তেমনটাই নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশের নোটিশ হাতে নিয়ে বুধবার সন্ধায় অভিষেকের বাড়িতে হাজির হন সিআইডি অধিকারীরকরা। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেককে নোটিস ধরাতে সিআইডি হাজির হয় তাঁর বাড়িতে।                          ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজে-ও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই।" 

Continues below advertisement