কলকাতা: ধর্মতলার ধর্নামঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তুলে বলেন,  ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলির চেষ্টা করছে বিজেপি, যারা লিফলেট বিলির চেষ্টা করছে, তাঁদের হাতে নাতে ধরে, পুলিশের হাতে তুলে দিন। 

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, আমি ধর্নামঞ্চের কাছে যারা আছে, সবাইকে অনুরোধ করছি, বিজেপি বাইরে ওর এজেন্সি দিয়ে, লিফলেট বিলি করার চেষ্টা করছে। তাঁদের হাতে নাতে ধরুন। ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করুন। অন্য পলিটিক্যাল মিটিংয়ে তাঁদের ঢোকবার কোনও অধিকার নেই। এমনি ঢুকে মিটিং শুনতে পারে, কিন্তু বিজেপির লিফলেট বিলি করার কোনও অধিকার নেই। হাতেনাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন। আর পার্টির থেকে আমি বলব FIR করতে, তাঁদের নামে। আগে ধরো। পালিয়ে যাবে।'এরপরেই তোপ দেগে বলেন, ভীতুর দল, কাপুরুষের দল, মানুষ আসছে না, মানুষের সমর্থন নেই। ...কেউ ছাড়বেন না কোনও এলাকায়, যখনই দেখবেন, ধরবেন চোরদের। ভোট চোর। ..শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয়।

বিজেপি নেতা ও রাজ্য়সভার প্রার্থী   রাহুল সিনহা বলেন, বিজেপি কোনও লিফলেট বিলি করছে না, ওদের ওখানে। এটা ওরাই (তৃণমূল) করিয়ে প্রচার করছে। লিফলেটের ওপরে নরেন্দ্র মোদি-অমিত শাহর বড় ছবি। তৃণমূলের সভাস্থলে লিফলেট বিলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্য়মন্ত্রীর। সঙ্গে লেখা, পরিবর্তনের লক্ষ্য়ে ব্রিগে়ড চলো। তৃণমূলের সভাস্থলে লিফলেট বিলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্য়মন্ত্রীর। লিফলেটের নীচে লেখা। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। রয়েছে বিজেপির লোগোও। তৃণমূলের সভাস্থলে লিফলেট বিলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্য়মন্ত্রীর । ধর্মতলায় যেখানে তৃণমূলের ধর্নামঞ্চ... যেখানে অবস্থান করছেন খোদ তৃণমূলনেত্রী, অভিযোগ, সেখানে সোমবার দুপুরে বিলি করা হয় এই লিফলেট, লিফলেট বিলি নিয়ে সরব হন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়!

Continues below advertisement

বিজেপি নেতা ও রাজ্য়সভার প্রার্থী  রাহুল সিনহা বলেন, বিজেপির কোনও শখ নেই তৃণমূলের আন্দোলনে গিয়ে ব্রিগেড চলোর প্রচার করতে। তোদের আমরা ডাকছিও না। তোরা আসবিও না। তোদের দরকারও নেই। চোর, চিটিংবাজ, ডাকাতপার্টিকে সঙ্গে নেব কেন? ১৪ই মার্চ, শনিবার, ব্রিগেডে বিজেপির পরিবর্তন সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী... সেই সংক্রান্ত লিফলেটই এদিন, বিলি করা হয় ধর্মতলায়, তৃণমূলের সভামঞ্চের কাছে।  প্রত্য়ক্ষদর্শী   শ্য়ামল মণ্ডল : কিছু বলেনি। হাতে হাতে দিল। দিদি বলল। দেওয়া মাত্র চলে গেল। 

প্রশ্ন: কেন চলে গেল কেন? 

প্রত্য়ক্ষদর্শী শ্য়ামল মণ্ডল: দিদি বলল... ধরো, ধরে পুলিশকে দাও। 

প্রশ্ন: ক'জন লোক ছিল? 

প্রত্য়ক্ষদর্শী শ্য়ামল মণ্ডল: ২ জন।

মঞ্চ থেকেই শশী পাঁজা FIR করার নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, হকার বেচারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে। আর তাদের ৫০০ টাকা করে দিয়ে বলছে 'মিটিংয়ে চলো'।  নির্লজ্জ।পার্টির থেকে এই জন্য় আমি শশীকে বলব FIR করতে তাদের নামে। মুখ্য়মন্ত্রীর নির্দেশের পরই, হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ করেন শশী পাঁজা। এর খানিকক্ষণ পরই, যাঁরা লিফলেট বিলি করছিলেন, তাঁদের বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে, তাঁরা জানিয়েছেন, তাঁরা কেউ বিজেপি কর্মী নন। ১৩০ টাকা রোজ হিসেবে তাঁদের লিফলেট বিলির জন্য় বরাত দেওয়া হয়েছিল। কোনও নির্দিষ্ট উদ্দেশ্য়ে লিফলেট বিলি তাঁরা করেননি।