কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বন্ধ হবে না কোনও চালু সামাজিক প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, বড় ঘোষণা রাজ্য সরকারের।
প্রচারের সময় বলা হয়েছিল, প্রচারে যাযা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার এক এক করে সেই প্রতিশ্রুতি পূরণের পথে রাজ্য সরকার। যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হয়েছিল, একেবারে লক্ষ্মীর ভাণ্ডারে যা পূর্বতন সরকার দিয়েছে, তার দ্বিগুন করা হবে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার সেই প্রতিশ্রুতিই পালনের পথে রাজ্যের বিজেপি সরকার। ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার ৩ হাজার টাকা।
আইপিএসদের সঙ্গে বৈঠক শেষ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে একটা ঘটনাবহুল দিন কাটিয়ে বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপির একটা আজকে অঙ্গীকার পত্রে ছিল। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী থেকে বিজেপি নেতৃত্ব, বারবার তাঁরা বলেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার তাঁরা চালু করবেন। এবং সেই প্রতিশ্রুতি মত আজকে দলীয় বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী যখন বৈঠক করেন, তাঁর সঙ্গে জেলা শাসকরাও ছিলেন, এবং সেই বৈঠকে তিনি জানান, আগামী জুন মাসের ১ তারিখ অর্থাৎ পয়লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে। মাসে তিন হাজার টাকা করে পাবেন।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা শ্লাঘা ছিল বিগত সরকারের। এবং বিজেপির তরফ থেকেও ক্ষমতায় এলে তাঁরা, সেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হয়েছিল। বিজেপির তরফে অঙ্গীকার পত্রে অন্নপূর্ণ ভাণ্ডারের কথা রয়েছে। বলা হয়েছিল যে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। এবং আজকে যে দলীয়দের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। জেলা শাসকদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী জুন মাসের ১ তারিখে অর্থাৎ পয়লা জুন থেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। এবং মাসে ৩ হাজার টাকা পাবেন এই প্রকল্প থেকে।
প্রতিশ্রুতি অনুযায়ী আরও একটি ঘোষণা করল রাজ্য সরকার, তা হল, পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না, সিদ্ধান্ত সরকারের।
