কলকাতা : পুজোর আগে বার্ধক্য ও বিধবা ভাতা বেড়ে হল দেড় হাজার টাকা। চাইলে বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যেতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তাছাড়া নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা বিশেষভাবে সক্ষমরা  সাড়ে হাজার টাকা পেতে পারেন বলে জানান শুভেন্দু অধিকারী।  বিশেষভাবে সক্ষমদের মধ্যে কারা এই ভাতা পাবেন ? 

Continues below advertisement

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, '১ লক্ষ ২৪ হাজার দিব্য়াঙ্গজন আমাদের বোন বা দিদি বেরিয়েছেন, যারা আপনাদের ২৫-৬০ বছর বয়সের মধ্য়ে পড়েন। আমরা ২টো ভাতা দিচ্ছি না, কেবলমাত্র দিব্য়াঙ্গজনদের বলেছি, তারা ২৫-৬০ বয়সি মহিলা যারা দিব্য়াঙ্গ, তারা দেড় হাজার টাকা ভাতাও পাবেন, সাথে ৩ হাজার টাকা অন্নপূর্ণাও পাবেন। অর্থাৎ তারা সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন।    কাদের নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর?  এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২৫-৬০ বয়সি মহিলা যারা বিধবা ভাতা নিচ্ছেন, তাঁরা সেই ভাতা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'আপনাদের বয়স যাদের ৬০-এর মধ্য়ে, ২৫-৬০-এর মধ্য়ে, আপনারা দেড় হাজার টাকাটাকে সারেন্ডার করে, ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাতা নিন। আপনাদের তাহলে ৩ হাজার টাকা একটু বেশি অঙ্কের অর্থ আপনারা পাবেন। '  

অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা দিলেন আজ? 

Continues below advertisement

গত জুন মাস থেকে ধাপে ধাপে উপভোক্তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। অগাস্টেও বহুজন এই প্রকল্পের টাকা পেয়েছেন। এবার সেপ্টেম্বরে এই টাকা দেওয়া হবে ১৭ সেপ্টেম্বর।  এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য় অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ন নীতি আমরা করেছি। ইতিমধ্য়ে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ১৭ সেপ্টেম্বর। আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্য়ে।' 

এইদিনই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য়ের অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয়। তিনি  বিগত সরকারকে কটাক্ষ  করে বলেন, ' অর্থনৈতিক শৃঙ্খলা না মানা এবং বিপুল পরিমাণে রাজস্ব হানি হওয়া বা চুরি হয়ে যাওয়া এবং কেন্দ্রীয় সরকারের নানা কর্মসূচিতে আমরা যুক্ত না হওয়ার ফলে, আমরা আজকে কার্যত অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্য়ের জায়গায় পরিণত হয়ে গেছিলাম। এখনও বেহাল অবস্থাতে আছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, আমাদেরকে ন্য়ূনতম আরও ১ বছর লাগবে বলে, আমি মনে করি। '