কলকাতা: ৭৬-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী 'সেবা সংকল্প অভিযান' পালন করবে বিজেপি। আজ সন্ধ্যায় দেশজুড়ে 'আশীর্বাদের প্রদীপ' প্রজ্জ্বলনের কর্মসূচিও পালন করা হবে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ ঘোষণা করেছেন তিনি।

Continues below advertisement

আরও পড়ুন, গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক

Continues below advertisement

মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদিজির গ্যারান্টি ছিল, অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), যা আমরা ইতিমধ্যেই একটা বড় সংখ্যক, মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছি। আজকে তাঁর জন্মদিন। তাই প্রত্যেক বছর আমরা এই দিনটি, অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করব। শুধু এখানে, ৬০ হাজার অন্নপূর্ণা আজকে এসেছেন, তা নয়, গোটা রাজ্যে, ৫০০ জায়গায়, আরও কয়েক লক্ষ অন্নপূর্ণা যোজনায় যারা উপকৃত, তাঁরা এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তাঁদেরও ধন্যবাদ। আজকের কর্মসূচি আমার উদ্বোধনের কথা ছিল। কিন্তু আমি মাননীয়া জ্যোতিমর্য়ী শিকদার, মাননীয়া সোমা বিশ্বাস-সহ আরও একাধিক জনের নাম উল্লেখ করে বলেন, এনারাই আজকের উদ্বোধক ছিলেন। তিনি আরও বলেন, আমরা এই চার মাসে প্রথম যে কাজটা করেছি, মা-বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য আমরা কমিশন বানিয়েছি। ..অত্যাচার হলে আমরা ছাড়বো না। আমাদের এটা কমিটমেন্ট । আজকে আমরা দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। প্রায় ১ কোটি ৬০ লাখের কাছাকাছি। আরও যারা বাকি আছেন, তাঁদের প্রত্যেককে, আমরা বাছাই করে, আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে, আজকে সারাদিন ধরেই, অ্যাকাউন্ট টান্সফার হয়ে যাবে। যারা আবেদনকারী।’

তিনি আরও বলেন, আইসিডিএস আশাকর্মীদের, আমরা বেতন অগাস্ট মাস থেকে ৫ হাজার টাকা করে বাড়িয়েছি। ..এর বাইরেও ১৪ অগাস্ট কন্যা রত্ন দিবসে, আমরা ২০ লক্ষ ১৩ হাজার, আমাদের কন্যাদের অ্যাকাউন্টে ১ হাজার করে টাকা দিয়েছি, পড়াশোনার জন্য, যেটা আগামী বছর তাঁদেরকে আমরা ডবল করে দেব। ২ হাজার টাকা করে দেব, ২০২৭ সালে। ..আমাদের যারা উচ্চ মাধ্যমিকের পরে, গ্র্যাজুয়েট পড়বেন, বোনেরা, কন্যারা, তাঁরা প্রথমবছর ১৭ হাজার, দ্বিতীয় বছর ১৭ হাজার, তৃতীয় বছর ১৬ হাজার, মোট পঞ্চাশ হাজার টাকা, তাঁরা উচ্চ শিক্ষার জন্য,তাঁদেরকে আমাদের সরকার, ২৭ এর জানুয়ারি মাস থেকে। এই কর্মসূচি চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী , তাঁর বক্তব্য বলেছেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরি হওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে। এই সব বাড়ির মালিক, মহিলারা হবেন। মহিলাদের নামেই এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক মহিলাদেরকেই আমরা করব।