কলকাতা: ভরা বর্ষায় রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। ডেঙ্গি ইস্যুতে স্বাস্থ্যভবনের বৈঠক শেষ। সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 'গতবছরের তুলনায় এই সংখ্যাটা এই সময় ৫০ শতাংশেরও কম।'
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মূলত প্রত্যেক বছরই, বর্ষার আগে বন্যা প্রতিরোধে প্রি মনসুন কিছু সেচ-ডিভিসি সবাই মিলে। এখানেও অগাস্ট সেপ্টেম্বর মাসে ডেঙ্গি বা মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য , এর প্রস্ততি হয়ে এসেছে। যে এই সরকারে থাকুক না কেন, যারাই থাকুক না কেন, এটা সিস্টেম। কনভেনশন বলা যেতে পারে। এখানে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি। …আমার মূল যে বিষয়টা ছিল, এই মশাবাহিত রোগ নিয়ে, বর্তমান স্ট্যাটাস কী আছে ? গতবছরে কী ছিল ? গতবছরে এই সময়ে, ৭ হাজার ৬০০ প্লাস ছিল। আমি যেটুকু দেখেছি, নোট করে নিয়ে আসিনি, …আর এই বছর এখন অবধি ৪ হাজার প্লাস পজিটিভ ডেঙ্গি হয়েছে সম্ভবত। হয়েছে অর্থাৎ পুরোবছর ধরে। এইমুহূর্তে ১৪৮ জন, ডেঙ্গি পজিটিভ রোগী আছেন। গত বছরের তুলনায় এই সংখ্যাটা, এই সময় কালে, ৫০ শতাংশেরও কম। ..এটাতে আনন্দ নয়, পরিসংখ্যানটা দিলাম। ডেঙ্গির সিজন চলে যায়নি। অক্টোবারের ১৫ তারিখ পর্যন্ত, নজর রাখা উচিত বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা দেখেছি, অগাস্ট সেপ্টেম্বরেই ফ্লো-টা বেশি থাকে। .. আমি কতগুলি নির্দেশ দিয়েছি, পর্যাপ্ট টেস্টিং কিট হাতে আছে।..সামান্য জ্বর হলে অবহেলা না করে, দুদিনের বেশি জ্বর থাকলে বা তাপমাত্রা বেশি থাকলে, যেনও বিনামূল্যে টেস্টিংগুলি করা হয়, এটা বলা হয়েছে। যে ১৪৮ জন চিহ্নিত হয়েছে, বা অসুস্থ আছে, তাঁদের পরিবারের লোকজকেও সাবধানে রাখা, ওই এলাকায় লার্ভা নষ্ট করার জন্য, লার্ভানাশকের ব্যবস্থা করা। যেখানে একটা পাড়াতে দুই-তিনজনের ডেঙ্গি হয়েছে, সেখানে ফগমেশিন ব্যবহার করতে হবে, খুবই লিমিটেড পরিমাণে।’
গত বুধবার দমদমের ডেঙ্গি আক্রান্ত এক বালকের মৃত্যু হয়েছে। জেলায় জেলায় জমা জল ও আবর্জনা থেকে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও।এই প্রেক্ষাপটে মঙ্গলবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে প্রায় ৩ হাজার। পাশাপাশি বাড়ছে মশাবাহিত অন্য রোগও। ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি।যার মধ্যে সব থেকে বিপজ্জনক 'প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম' ম্যালেরিয়া।এতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২ জন।
