মুর্শিদাবাদ:  মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে মুর্শিদাবাদ থেকেই ১১ বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে। ভগবানগোলার বর্ষাতিগোলা থেকে গ্রেফতার হয় ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ট্রেন থেকে নেমে টোটো করে যাওয়ার সময় নাকা চেকিংয়ে পাকড়াও করা হয় তাঁদেরকে। ইতিমধ্য়েই ওই ৪ বাংলাদেশিকে পাঠানো হয়েছে লালগোলার পদ্মাভবনের হোল্ডিং সেন্টারে। জলঙ্গির বিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে।ধৃত অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশের কুষ্ঠিয়ার বাসিন্দা। ৭ অনুপ্রবেশকারীকেই পাঠানো হয়েছে লালগোলার হোল্ডিং সেন্টারে।

Continues below advertisement

আরও পড়ুন, গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, তাঁর গোপন ডেরায় কাড়ি কাড়ি নোটের হদিশ পেতেই অ্যাকশন পুলিশের

Continues below advertisement

 মুর্শিদাবাদের ভগবানগোলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে চারজনকে গ্রেফতার করল পুলিশ।মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নাকা চেকিংয়ের সময় চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বৈধ নথি দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, মুর্শিদাবাদের জলঙ্গিতেও বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয় ৭ জনকে। পুলিশ সুত্রে খবর, বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি থানার বিদুপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতরা প্রত্য়েকেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের পাঠানো হয়েছে লালগোলার পদ্মাভবনের হোল্ডিং সেন্টারে।

অন্যদিকে, এদিনই নদিয়ার পলাশিপাড়া থেকে বাংলাদেশি সন্দেহে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মহম্মদ তহিদুল ইসলাম।বাংলাদেশের মেহেরপুরের সিংহটি পশ্চিমপাড়ার বাসিন্দা।বছরখানেক আগে থেকে এরাজ্যের নদিয়ার পলাশিপাড়ার বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, এদেশে এসে নাম বদলে সুমন শেখ নামে পরিচয়পত্রও তৈরি করেন ওই ব্য়ক্তি। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পলাশিপাড়া থানার পুলিশ। 

SIR-এর আগে দেখা গেছিল যে ছবি। এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্য়েই, উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি! এ দেশ ছেড়ে ও দেশে ফেরার তৎপরতা। তড়িঘড়ি দেশে ফিরলে বাঁচা যায়. একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে BSF-কে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে। অন্য়দিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবারও উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। গত দেড় বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় থাকতেন বাংলাদেশের হোসেন আলি বিশ্বাস। রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা হতেই দেশে ফিরছেন তিনিও।