কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যমে বেসরকারি স্কুলের বিরুদ্ধে লাগামছাড়া ফি বৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের। লাফিয়ে লাফিয়ে বাড়ে ফি।উল্টোদিকে স্কুল কর্তৃপক্ষগুলির যুক্তি, উন্নতমানের পরিকাঠামো ও গুণগত শিক্ষার মানের জন্যই ফি বাড়াতে হয়।  কিন্তু তাতে জাঁতাকলে পড়তে হয় অভিভাবকদের।  তাই এই প্রেক্ষাপটে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। বছরে ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না।বাড়তি ফি নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে। ফি নিয়ন্ত্রণে তৈরি হবে SOP.শুক্রবার ৩৬০টি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এইকথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আইন আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Continues below advertisement

আরও পড়ুন, বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

Continues below advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,'কেউ কেউ ৯%, ১২%, ১৫% করে (ফি) বৃদ্ধি করেছে। আমরা এদেরকে ডেকে বলে দিয়েছি যে, ভারতবর্ষের ৭টা রাজ্যে আইন আছে, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে। এখানেও আপনারা আমাদের আনতে বাধ্য করবেন না। অনেকেই বলেছেন আমরা ফি বাড়াইনি। দু-একটা কলকাতার নামী স্কুল বলেছে যে, ৯% (ফি) বাড়ানোর যদি অনুমতি দেন, তাহলে ভাল হবে। আমরা মানিনি। আমরা বলেছি যে কেস টু কেস শিক্ষা দফতর দেখবে।  আমরা এখন দেখব বলেছি, যে যদি বাড়তি ফি নিয়ে থাকেন এবছর, তাহলে আপনারা পরের যে কামিং সিমেস্টারে অ্যাডজাস্ট করে দিন বা ফেরত দিয়ে দিন। বলেছে যে ৫%-এর বেশি যা অতিরিক্ত নিয়েছি আমরা অ্যাডজাস্ট করে দেব পড়ুয়াদের। তারা কথা দিয়ে গেছে এই শিক্ষাবর্ষের জন্য। পরবর্তীকালের জন্য একটা SOP বানানো হবে।' 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, এবং প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এবং CBSE-র প্রতিনিধি।মুখ্যমন্ত্রী এদিন আরও জানান,১ ডিসেম্বর থেকে দুটি পোর্টাল চালু হচ্ছে। একটিতে সমস্যার কথা জানাতে পারবে বেসরকারি স্কুলগুলি,অন্যটিতে পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা। এছাড়াও সার্বিক সমস্যা মেটাতে তৈরি হবে কমিটি। যারা আগামী বছর ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেবে।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, '১ ডিসেম্বর থেকে ২টো পোর্টাল শিক্ষাদফতর চালু করছে, একটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা, তারা জানাবে। স্কুল শিক্ষা দফতরকে। আরেকটা অভিভাবকরা জানাবেন, অভিভাবকদের পরিচয় গোপন থাকবে। অতিরিক্ত আর্থিক বোঝার সামনে পড়ছেন কিনা। আর একটা কমিটি করতে বলা হয়েছে। কমিটি ২৮ ফেব্রুয়ারি মধ্যে রিপোর্ট দেবে শিক্ষামন্ত্রীকে। ট্রাফিকের ক্ষেত্রে স্কুলের গেটে ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার ইত্যাদি চেয়েছে।'সরকার চাইছে, স্কুলগুলি মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি বন্ধ করুক।সূত্রের খবর, এদিনের বৈঠকে সিংহভাগ স্কুল তাতেও সম্মতিও জানিয়েছে।কিন্তু আগামীদিনে আদৌ কি ফি কমবে, সেটাই দেখার।