CM Suvendu Adhikari: 'দুটো কাজ তো আমার একদম... সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছি। তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম। আর সিপিএম যাতে উঠতে না পারে', ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর হল অ্য়াকশন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলল কর্তৃপক্ষ। এদিকে দেওয়াল মোছার বিরোধিতা করেছে SFI. অন্য়দিকে, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের দাবি, বিতর্কিত দেওয়াল লিখন থাকলে তা মুছে দেওয়া হবে। এই আবহে ফের বড় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
সরকারে আসার পর থেকেই দুর্নীতি প্রসঙ্গে জিরো টলারেন্স বার্তা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সদ্যই মৃত্যু হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক, একদা রাজ্যের মন্ত্রী এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। আকস্মিক মৃত্যু হয়েছে তাঁর এবং তা যথেষ্টই রহস্যজনক। শনিবার বীরভূমের রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত করে ব্যবস্থা হবে। বীরভূমে দাঁড়িয়ে ফের TRDA দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। প্রয়াত তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করার পর, মুখ্যমন্ত্রীর মুখে ফিরে এল সেই TRDA-র প্রসঙ্গ।
তৃণমূলের মতো নয়, স্বর্গ থেকে কাউকে নামিয়ে এনে ভোট দেওয়াবো... : সুকান্ত মজুমদার
গত ১৬ অগাস্ট, প্রাক্তন মন্ত্রী ও বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। পরদিন অর্থাৎ, ১৭ অগাস্ট তারাপীঠে হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। মৃত্য়ু হয় ৯ জনের। দুই ঘটনাতেই উঠে আসে TRDA-এর প্রসঙ্গ। TRDA - অর্থাৎ তারাপীঠ-রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। তৃণমূল সরকারের আমলে তৈরি, এই সংস্থার দায়িত্ব তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকা ও রামপুরহাটের সামগ্রিক পরিকাঠামো ও উন্নয়নের দেখভাল করা। কিন্তু এই TRDA-র বিরুদ্ধেই বারবার উঠেছে মারাত্মক দুর্নীতির অভিযোগ। শনিবার, তা নিয়েই সরব হয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ সংক্ষেপে TRDA-র চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃতদেহের পাশে উদ্ধার হওয়া নোটে উল্লেখ ছিল TRDA প্রসঙ্গের। তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাতেও উঠে আসে এই TRDA দুর্নীতির প্রসঙ্গ। বিজেপি এরাজ্য়ে ক্ষমতায় আসার পর, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। ২২ দিন ধরে সেই তদন্ত চলার পর, জেলাশাসকের কাছে জমা পড়েছে রিপোর্ট।
