কলকাতা : বাল্য বিবাহ এবং ১৮ বছরের নীচে গর্ভধারণ ও সন্তান প্রসব - এই দুইয়ের নিরিখেই ভারতবর্ষে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ, সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি এও জানিয়েছেন যে কার্যত ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। 'ধরা তো যেতই। এতদিন ধরা হয়নি', একথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে।  

Continues below advertisement

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমরা দুটো বিষয়ে ভারতবর্ষে এখন প্রথম। বিগত সরকারের কুফল। একটা হচ্ছে ১৮ বছরের নীচে বিবাহ। আর ১৮ বছরের নীচে সন্তান প্রসব। এটাতে আমরা এখন ১ নম্বরে রান করছি। সংখ্যাটা এত যে আমাদের রাজ্যে জেলও নেই এত। এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে... আইন তো সবার জন্য সমান। এত জেল নেই। যে সংখ্যা আমরা এখানে পেয়েছি, তাও ৬ মাসের, ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ - এই ফিগারটা... এর আগে চলে গেলে তো ভয়ঙ্কর। রাখবেন কোথায়? ভয়ঙ্কর অবস্থা করেছে। আমরা নির্দিষ্ট কিছু কেস তো করবই, গ্রেফতার তো করবই। থামাতে হবে তো, থামাতে হবে এবং পচা খাবারে যেমন অভিযান হচ্ছে, এটায় আরও বড় অভিযানে নামব, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব।' 

কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Continues below advertisement

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাল্য বিবাহ এবং ১৮ বছরের নীচে সন্তান প্রসবের ঘটনায় দোষী প্রমাণিত হলে সরকারের যাবতীয় ভাতা থেকে তারা বঞ্চিত হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, 'সব বন্ধ করব। রাস্তায় গড়াগড়ি খেলেও ভাতা পাবে না। পকসো আইনে জেলে চলে যাবে।' 

মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা 

ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে বাল্য বিবাহ এবং ১৮ বছরের নীচে সন্তান প্রসবের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হতে পারে 

২১ বছরের কম বয়সী ছেলে এবং ১৮ বছরের কম বয়সী মেয়ে শিশু হিসেবে গণ্য হয়। প্রাপ্তবয়স্ক কোনও পুরুষ বাল্য বিবাহ করলে দোষী ব্যক্তির সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। বাল্য বিবাহ সম্পাদনে সহায়তা করলে, পুরোহিত, কাজি বাবা-মা, অভিভাবক কিংবা অন্য কেউ, তাঁদেরও সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। শিশুর দায়িত্বে থাকা অভিভাবক, মা-বাবা, কেউই যদি বাল্য বিবাহে উৎসাহ দেন, অনুমতি দেন, বাধা না দেন অর্থাৎ প্রতিরোধ না করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। 

৮ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে দোষী ব্যক্তি পকসো আইনে সাজা পাবে। ন্যূনতম ১০ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে। শিশুর বয়স ১৬ বছরের কম হলে দোষী ব্যক্তি তার স্বাভাবিক জীবনের বাকি সময়ের জন্য যাবজ্জীবনের সাজা পেতে পারে। নাবালিকা গর্ভবতী হয়ে গেলে দোষীর ন্যূনতম ২০ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। দোষীর ক্ষেত্রে এই সাজা তার স্বাভাবিক জীবনের বাকি সময়ে যাবজ্জীবনে সম্প্রসারিত হতে পারে। একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও এই সাজা হতে পারে।