কলকাতা: প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মানুষকে একগুচ্ছ দিশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আগামী সোমবার রয়েছে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে কি বড় সিদ্ধান্ত হতে পারে ডিএ নিয়ে? রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন সেদিকেই।

Continues below advertisement

শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রীর মুখে 'আরজি কর' প্রসঙ্গ 

সীমান্তে কাঁটাতারের জন্য় BSF-কে জমি হস্তান্তর। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ভোটের আগে দেওয়া কথা তারা রেখেছে। আর এতেই আশার আলো দেখছেন বকেয়া DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা। কারণ, মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকেই DA এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্য়ে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্য়াবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরও আরও আমাদের আর জি কর-সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে- কমিশনের বিষয়ে, বকেয়া DA-র বিষয়ে, এই যে বিষয়গুলো আছে, আমরা পরবর্তী ক্য়াবিনেটে সেগুলি করব।'

Continues below advertisement

DA-প্রসঙ্গে কী জানালেন মুখ্যমন্ত্রী?

বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য় কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখছেন, 'সব সরকারি কর্মচারী এ পেনশনভোগীদের জন্য DA সুনিশ্চিত করা হবে। আর ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন লাগু করে সব কর্মচারীদের সম্মান করার কাজ নতুন ভারতীয় জনতা পার্টির সরকার করবে।' এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য় মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য় সরকারি কর্মীরা। 

৫ ফেব্রুয়ারি DA-মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল, ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে, মোট কত টাকা বকেয়া রয়েছে? ২৫ শতাংশ বকেয়া DA মেটানোর পর, বাকি টাকা কীভাবে, কখন বা ক'টি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। ৬ মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। ৩১ মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপরও তৎকালীন রাজ্য় সরকার বকেয়া DA মেটায়নি। 

আরও পড়ুন: Sujit Basu Arrested: কারও ক্ষেত্রে টাকা, কারও ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দিয়েছেন সুজিত বসু! গ্রেফতারির পরে বিস্ফোরক অভিযোগ ইডির!