কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর কাল প্রথমবার কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী। 'স্বচ্ছতার সঙ্গে স্বাগত' কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। যোগ দিবসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ কর্মসূচি।

Continues below advertisement

আরও পড়ুন, মৌসুমী অক্ষরেখার জের, পড়বে বাজ, আজ রাজ্যজুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

Continues below advertisement

পালাবদলের রাজ্যে এবার রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস

এবছর রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করল রাজ্য সরকার। এদিনই স্বাস্থ্য ভবনে এই নিয়ে একটি প্রস্তুতি বৈঠক হয়। পালাবদলের রাজ্যে এবার রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করল রাজ্য সরকার।এই উপলক্ষে এদিন প্রস্তুতি বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ও আয়ুষ বিভাগের একাধিক আধিকারিক।রাজ্য স্বাস্থ্য দফতর আয়ুষ DG   দিব্যা লোগানাথন বলেন, জানা গেছে ২১ জুন যোগ দিবসের প্রাক্কালে অনেক কটা পরিবর্তন। ব্রিগেডের বদলে রেড রোডে হবে। কেন রেড রোডে হবে - ২১ জুন বর্ষা পুরোপুরি ঢুকে যাবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। সেই জন্য সমস্যা হতে পারে। সে জন্য রেড রোডে এবং সেটাতে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। 

২০ জুন রাজ্যে, 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করবে নতুন বিজেপি সরকার

 ২০ জুন রাজ্যে, 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করবে নতুন বিজেপি সরকার। ওইদিন হুগলির তারকেশ্বরে কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এই কথা আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে আমি বিরোধী দলনেতা থাকাকালীন। আগের মুখ্যমন্ত্রীর তাই খুব গায়ে লেগেছিল। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারকেশ্বরের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক যোগ দিবসের আগে, শনিবার বৈঠকে বসে রাজ্য যুব কল্যাণ দফতরও।অন্যদিকে শনিবার, প্রিন্সেপ ঘাটে আগাম যোগ দিবস পালন করা হয়। অংশ নেন কলকাতা পুরসভার তরফে অন্তত ৯০০ জন কর্মী। উপস্থিত ছিল পুর-কমিশনার স্মিতা পান্ডে। কেন্দ্রের আয়ুষ মন্ত্রক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এবছর রাজ্য জুড়ে এক সপ্তাহ ধরে পালিত হবে যোগ উৎসব।