পুরুলিয়া : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিচ্ছেন তিনি। রাজ্যবাসীকে ফের একবার সেই কথাই স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। সোমবার ১৭ অগস্ট পুরুলিয়ার সভা থেকে স্মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, '১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন।' 

Continues below advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, 'সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব। তোলাবাজি হবে না। সিন্ডিকেট চলবে না। কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা, প্রায় ৩ লাখ বাড়ি, ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন। কী কী করেছি শুনবেন? জামবনি ব্লকের একজন সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিকাদারের কাছ থেকে ২ লাখ টাকা নিচ্ছিল। খপ করে ধরেছি, আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতেনাতে। মোটর ভেহিকেলের ২ জন ইন্সপেক্টর, এই দুর্গাপুর আসানসোলে টোল প্লাজাতে... গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে ১৬ হাজার টাকা দিতে হবে। অভিযোগ পেয়েছি। সাসপেন্ড করেছি। অনেকে বলেন সাসপেন্ড করে, ৩ মাস পরে উঠে যায়। আমি বলেছি সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়। দুটো এমভিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা, স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদিজির গ্যারান্টি পূরণ করব। আগামী ২০২৭- এর ৯ মে আমার মুখ্যমন্ত্রিত্বের ১ বছর পূরণ হবে। সেদিন আপনাদের সামনে আমি পরীক্ষায় বসব। আপনারা আমায় নম্বর দেবেন। আমি যদি ১০- এর মধ্যে ৯ না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব, যে না আমি পারলাম। আপনারাই বলবেন যে না ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে, সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব।' 

মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Continues below advertisement

এদিকে আজই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন এক পুলিশ আধিকারিক। হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও হয়েছেন তিনি। ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন তিনি। প্রিভেশন অফ করাপশন অ্যাক্টে ধৃত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।