সন্দীপ সরকার, রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক, কলকাতা: দুর্গাপূজা নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করা এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ। টালা থানায় অভিযোগ জানালেন বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরী।
আরও পড়ুন, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
রাজ্য বিজেপি মুখপাত্র সপ্তর্ষি চৌধুরী বলেন, মহম্মদ সেলিম যেভাবে বারবার মা দুর্গা নিয়ে একটার পর একটা মন্তব্য করছে, এটা সত্যিকারের আমাদের হিন্দুদের পক্ষে আঁতে লাগছে। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মহম্মদ সেলিম এরকম কিছু বলেছেন বলে আমি কেন, কেউই জানে না। হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ। দুর্গাপোজা নিয়ে অবমাননাকর মন্তব্য করারও অভিযোগ। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নামে দায়ের হল অভিযোগ। টালা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরী। রাজ্য বিজেপির মুখপাত্র সপ্তর্ষি চৌধুরী বলেন, বারবার হিন্দুদেরকে এভাবে ভাঙা, বাঙালি হিন্দু, তামিল হিন্দু, গুজরাতি হিন্দু, বিহারি হিন্দু, ওড়িয়া হিন্দু, উত্তরপ্রদেশের হিন্দু। হিন্দু এক। ইউনাইটেড। হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে কথাগুলো বারবার উনি বলছেন, সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং আমরা মর্মাহত হয়েছি। সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, কে একজন বিজেপির নেতা। কেউ চেনে না, জানে না। হয়তো বিজেপিতে ঠিকমতো গুরুত্ব পাচ্ছেন না। সেই কারণে গুরুত্ব পাওয়ার জন্য মহম্মদ সেলিম সম্পর্কে কিছু ব্লেম, মানে ব্লেম গেম কিছু দিয়ে, যে উনি কী কী খারাপ কথা বলেছেন, শারদোৎসব নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, বোগাস।' এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।
