বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের তৃণমূলের পাটি অফিস থেকে উদ্ধার সন্দেহজনক নথি ও কন্ডোম। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্টেশন সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে উদ্ধার হল কন্ডোমের প্যাকেট, একাধিক ফাইল ও কাগজপত্র। গতকাল রাতে এলাকাবাসী ও বিজেপি কর্মী সমর্থকরা তালা ভেঙে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রবেশ করে।                               

Continues below advertisement

তৃণমূলের কার্যালয়ে ঢুকে সেখানে তারা দেখতে পায় কন্ডোমের প্যাকেট রয়েছে। আলমারি খুলতে দেখা যায় একাধিক ফাইল ও কাগজপত্র রয়েছে।তারপর তারা ভেতরের ব্যানার, ফেস্টুন খুলে পার্টি অফিসের বাইরে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ভোট পরবর্তী এই ধরণের ঘটনা প্রায়শই দেখা যাচ্ছে। তৃণমূলের কাউন্সিলর-এর কার্যালয় হোক বা পার্টি অফিস, একের পর এক জায়গায় উদ্ধার হচ্ছে ত্রাণ সামগ্রীও।                                                   

উল্লেখ্য, শুধু জেলা নয়, কলকাতাতেও এক চিত্র ফুটে উঠেছে বহু কার্যালয়ে। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিসে মিলেছে কলকাতা পুরসভায় নিয়োগের তালিকা। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণের প্রচুর জিনিস ও কন্ডোম। ওই ওয়ার্ড অফিসের চাবি তাঁর কাছে থাকে না বলে দাবি করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ জানিয়েছিল, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে মিলেছে পুরসভায় নিয়োগের খাতাভর্তি তালিকা।মুকুন্দপুর বিজেপি কর্মী বলেন, আমরা এখানে পেয়েছি অনন্যা ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন এলাকায় মিটিং হত। সেই মিটিংয়ে একটা তালিকা তৈরি হত যে কারা কারা কাজ পাবে এলাকায়। এখানে যে SWM বিভাগ আর হেলথ ডিপার্টমেন্ট পার্টির ছেলেদের ঢুকিয়েছে তার সম্পূর্ণ তালিকা এখানে আছে। 

Continues below advertisement

অন্যদিকে, নদিয়ার ফুলিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে নারীদের মাথার চুল, একাধিক কন্ডোমের প্যাকেট এবং বিলাসবহুল সরঞ্জাম উদ্ধারের দাবি তুলে সরব হয়েছিল বিজেপি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷