কলকাতা: নাম-প্রতীক হারানোর পর ফের ধাক্কা মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রার্থী পদ প্রত্যাহার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র। আর এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন রাহুল গান্ধী।
আরও পড়ুন, ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা তাঁর এক্স পোস্ট করে লিখেছেন, প্রথমে শিবসেনা, তারপর NCP, আর এখন তৃণমূল কংগ্রেস। প্রতিবার একই ধাঁচে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে এক একটি রাজনৈতিক দলকে ভেঙে দেয়। তারপর সেই দলের নির্বাচনী প্রতীকও কেড়ে নেওয়া হয়। যদি গোটা একটি রাজনৈতিক দলই 'চুরি' হয়ে যেতে পারে, তাহলে কোটি কোটি ভারতীয়র ভোট 'চুরি' হওয়া আর অবাক হওয়ার মতো বিষয় নয়। ভোট চুরি। সরকার চুরি। এখন দল চুরি, এগুলোই এখন হয়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক পতনের প্রতীক। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হল জনাদেশকে রক্ষা করা। কিন্তু অভিযোগ উঠছে, উল্টে তারা এমন শক্তিগুলোকে সাহায্য করছে, যারা জনগণের রায়ই বদলে দিতে চায়।এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। স্বাধীন ও অবাধ নির্বাচন চান, এমন প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি ভোটারের লড়াই এটা।
