শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ভয়াবহ। গা শিউরে ওঠা । আতঙ্কের ছবি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ঘটল বিরাট অঘটন। একেবারে পরীক্ষা হলের সামনেই ভয়াবহ শব্দে ঘটল বিস্ফোরণ। ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল এলাকা। আতঙ্কে ছোটাছুটি পড়ে গেল এলাকায়। পরীক্ষা হলের ভিতর পড়ুয়াদের কী হল, উৎকণ্ঠায় ভুগতে শুরু করেন অভিভাবকরা। কোচবিহারের তুফানগঞ্জে তুফানগঞ্জ নাককাটি হাই স্কুলের ঘটনা।

Continues below advertisement

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর ক্যান্টিনে রান্না করার সময়ই এলপিজে সিলিন্ডার ফেটে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই  জানিয়েছে পুলিশ । সূত্রের খবর, শিক্ষকেরা রান্না করছিলেন, সেই সময় সিলিন্ডারে আগুন লাগে। তাতেই এই ভয়ঙ্কর শব্দ। অনেক বড় বিপদ ঘটতে পারত, তবে বরাত জোরে সকলেই বেঁচে গিয়েছেন। পুলিশ এসে  মাঠে সিলিন্ডারটি বের করে দেয়। মাঠেই ফাটে সিলিন্ডারটি। জানিয়েছে পুলিশ  । 

মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য সদা সচেষ্ট থাকবে পুলিশ। পরীক্ষা শুরুর আগের দিনই পোস্ট করে জানায় কলকাতা পুলিশ। একই রকম ভাবে দায়িত্বশীল থাকার আশ্বাস দিয়েছে অন্যান্য জেলা পুলিশও। রবিবার পুলিশের তরফ থেকে পোস্ট করে জানানো হয়, 'শহরের সকল মাধ্যমিক পরীক্ষার্থী যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর: ৯৪৩২৬১০০৩৯। ' 

Continues below advertisement

সোমবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা। তার আগে ১০টা ৪৫ নাগাদ দেওয়া হয় প্রশ্নপত্র। ২ হাজার ৬৮২টি স্কুলে এবার চলছে পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।