কলকাতা : কলকাতা পুরসভায় সংঘাতের মধ্যেই এবার ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ। পুরসভা থেকে ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি। পুরসভার সচিবের কাছে অভিযোগ জানান কাউন্সিলর সন্তোষ পাঠক। সচিবকে নিয়ে পুরসভা চত্বরেই ঘুরলেন কাউন্সিলর সন্তোষ পাঠক।

Continues below advertisement

কলকাতা পুরসভায় ফাইল লোপাট করছে তৃণমূল। এমনই এক ভয়ঙ্কর অভিযোগ এনে কলকাতা পুরসভার সচিবের দ্বারস্থ হলেন বিজেপির কাউন্সিলর সন্তোষ পাঠক। ৪৫ নম্বর ওয়ার্ডের এই বিজেপি কাউন্সিলর শনিবার বিকেলে হঠাৎ হাজির হন পুরসভায়। পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোরকুমার বিশ্বাসের সঙ্গে দেখা করে ফাইল চুরি সংক্রান্ত অভিযোগ করেন তিনি। আর এরপর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ের একটি বন্ধ ঘর দেখিয়ে কাউন্সিলর সন্তোষ পাঠক দাবি করেন, এই ঘর থেকেই ফাইল সরিয়েছে তৃণমূল। কিন্তু এই বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, নবান্ন থেকে ফাইল না সরানোর বিষয়ে নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই এই বিল্ডিংয়ে যে জায়গায় সব ফাইল আছে, সেখানে তালা দেওয়া হয়েছে।                                  আরও পড়ুন - বিধানসভা ভোটে ভরাডুবি, এবার দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভায় গণইস্তফার হিড়িক !

উল্লেখ্য, কিছুদিন ধরেই কলকাতা পুরসভায় চরম সংঘাত চলছে। অধিবেশন কক্ষ খোলা না নিয়ে ও তালা ঝোলানো নিয়ে বিক্ষোভ সৃষ্টি হয়। আর এরপর নজিরবিহীন ঘটনা ঘটল কলকাতা পুরসভায়। হাউসের বাইরেই বসল হাউস। ঘর না খোলায় কাউন্সিলর্স ক্লাব রুমে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। চেয়ারপার্সন বলা সত্ত্বেও খোলা হয়নি ঘর, এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। অভিযোগ উঠেছিল যে, হাউস করার আগে চেয়ারপার্সন মালা রায় কলকাতা পুরসভার সেক্রেটারিকে একটি চিঠি পাঠান। সেক্রেটারি পোস্টের কাছে চিঠিটি ফেলা হয়। তাতে কারো নাম নেওয়া হয়নি। কিন্তু, একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, চেয়ারপার্সন যখন না থাকেন, তখন আপনি কী করে এই হাউস স্থগিত করতে পারেন ?' তারপরে তাঁরা চাবি চান। কিন্তু, তাঁরা তা পাননি। কারণ, নতুন সেক্রেটারি জানান, তিনি এখনও দায়িত্ব নেননি। ফলে, এসব করা সম্ভব নয়। শেষ পর্যন্ত হাউসের চাবি পাওয়া যায়নি। তাই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন বসে। অধিবেশনে যোগ দেন মূলত তৃণমূল কাউন্সিলররা।               

Continues below advertisement