মধ্যরাত থেকে সমুদ্রে শক্তি হারিয়েছে 'আকভান'। তবে তার প্রভাবে তুমুল বৃষ্টি চলছে কলকাতায়। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলাও ভিজছে অঝোর ধারায়। উপকূর তীরবর্তী মানুষ প্রমাদ গুণছেন এখনও।  বুধবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর চলছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Continues below advertisement

এদিকে সমুদ্রে শক্তি হারিয়ে আকভান ঘূর্ণিঝড় হিসেবে প্রবেশ করবে স্থলভাগে। ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড়ের মাথা। গত ৬ ঘণ্টা ধরে প্রায় ২১ কিলোমিটার গতিবেগে এগোচ্ছিল 'আকভান'। আর ২ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, 'আই অফ দ্য সাইক্লোন' স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ কমে হবে ৭০ থেকে ৮০ কিলোমিটার।

এই মুহূর্তে গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার ও অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গাপত্তনম থেকে ৬০ কিলোমিটার দূরে রয়েছে 'আকভান'। সন্ধে ৬টার পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার প্রাবল্যের সম্ভাবনা সামান্য হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement