Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা

Weather Update: আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। ক্লাস হবে না কলেজেও। 

ABP AnandaLast Updated: 23 Oct 2024 03:56 PM

প্রেক্ষাপট

বঙ্গোসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন দুর্যোগের আশঙ্কা। দানার দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা।  কলকাতা, হাওড়া, হুগলি, দুই...More

Cyclone Dana News Live: ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে । হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের  কেন্দামারি পর্যন্ত ফেরি চলাচল বন্ধ। হলদিয়া বন্দর সূত্রে খবর, আজ সকাল ১১টার পর সব পণ্যবাহী জাহাজ বার্থ থেকে বের করে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। নয়াচর থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের সরানোর কাজ করেছে সুতাহাটা ব্লক প্রশাসন। তৎপর হলদিয়া থানার পুলিশ। 

Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল

ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল
বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা
ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে
বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা