লক্ষ্মীপুজোর আগেই আবার দুর্যোগের ভ্রুকুটি আবহাওয়া দফতরের।  ফের একটি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কাপ্রকাশ করল আবহাওয়া দফতর।  অক্টোবরের শেষে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা জানাল ওড়িশার আবহাওয়া অফিস। আবহবিদদের একাংশের মডেলে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত মিলেছে। আজ, ২২ অক্টোবর,এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী সময়ে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা   নজর রাখছেন আবহবিদরা।

Continues below advertisement

কিছু আবহাওয়া সংক্রান্ত মডেলে সম্ভাব্য ব্যবস্থাটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিতও রয়েছে। তবে এখনই নিশ্চিতভাবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। ভারতের আবহাওয়া দফতর (IMD) এখনও ঘূর্ণিঝড় তৈরির বিষয়ে কোনও চূড়ান্ত পূর্বাভাস দেয়নি। সম্ভাব্য ব্যবস্থাটির গতিপথ, শক্তি এবং তার প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে ২৫ বা ২৬ অক্টোবর নাগাদ। ওড়িশায় আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। তবে আবহবিদ শরৎচন্দ্র সাহু জানিয়েছেন, উপকূলবর্তী ওড়িশার কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা কম।

কিন্তু ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় কি তৈরি হবেই?  আবহাওয়ার কয়েকটি মডেল অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে, তা শক্তি বাড়াতে পারে। ঘূর্ণিঝড় তৈরির জন্য একাধিক বায়ুমণ্ডলীয় ও সমুদ্রসংক্রান্ত পরিস্থিতি অনুকূল হওয়া প্রয়োজন। প্রাথমিক ঘূর্ণাবর্ত তৈরি হলেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। তাই আগামী কয়েক দিনে দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর থাকবে। ২৫ থেকে ২৬ অক্টোবর , অর্থাৎ লক্ষ্মীপুজোর মধ্যে সেই সিস্টেমের গতিপথ সম্পর্কে  আরও নিশ্চিত কিছু বলা সম্ভব। 

Continues below advertisement

অন্যদিকে, ২৭ অক্টোবর থেকে ২দিন কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে হতে পারে বৃষ্টি। আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আগামী ৭দিন একই থাকবে তাপমাত্রা।  

অন্যদিকে আবার ভারতের তিন দক্ষিণের রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে। অক্টোবরের শেষে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা জানিয়েছে ওড়িশার আবহাওয়া অফিস। আবহবিদদের একাংশের মডেলে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত মিলেছে। আজ, ২২ অক্টোবর,এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী সময়ে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা   নজর রাখছেন আবহবিদরা।