সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: ভোররাতে গ্রেফতার হলেন ডানকুির কাউন্সিলর তথা তৃণমূল নেতা সূর্য দে। ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তির সময় তিনি এক ব্যক্তিকে মারধর এবং হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই সময় অভিযোগ জানাতে না পারলেও, পালাবদলের পর সেই অভিযোগ দায়ের হয়েছে। আর তার পরই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল। (Dankuni TMC Leader Arrested)

Continues below advertisement

ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য। বৃহস্পতিবার ভোররাতে তাঁর বাড়িতে উপস্থিত হয় ডানকুনি থানার পুলিশ। বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আজই শ্রীরামপুর আদালতে তোলা হবে তাঁকে। তৃণমূল নেতার গ্রেফতারিতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (TMC News)

আরও পড়ুন: সকাল সকাল ইকো পার্কের গল্ফ কোর্সে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

Continues below advertisement

অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তির সময় এক ব্যক্তিকে মারধর করেন সূর্য। প্রাণনাশের হুমকিও দেন তিনি। ২০২১ সালে ওই ঘটনা ঘটলেও, এতদিন অভিযোগ জানাতে পারেননি নির্যাতনের শিকার ওই ব্যক্তি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতন ঘটেছে। আর তার পরই পুরনো অভিযোগ নিয়ে নতুন করে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।  অভিযোগ হাতে পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এর পর এদিন সকালে বাড়িতে ঢুকে গ্রেফতার করে আনা হয় সূর্যকে। 

অতি সম্প্রতিই খবরের শিরোনামে উঠে এসেছিলেন সূর্য। তবে সেবার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। SIR-এর চূড়ান্ত তালিকায় তাঁকে মৃত বলে দেখানো হয়েছে, এমন অভিযোগ তুলেছিলেন সূর্য। সেই নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষও করেছিলেন। যদিও পাল্টা অভিযোগ ছিল, BLO-র সঙ্গে কারসাজি করে নিজেই নিজের নাম মৃত ভোটারের তালিকায় তোলেন তিনি। সেই সময় বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছিল। এবার গ্রেফতার হলেন সূর্য। পুরনো ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া নতুন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তাঁকে। রাজ্যে পালাবদলের পর, সুজিত বসুর মতো হেভিওয়েট থেকে তৃণমূলের অনেকেই গ্রেফতার হয়েছেন। 

আরও পড়ুন: সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতা উপনির্বাচনে মাঠেই নেই তৃণমূল

অন্য দিকে, পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিজেপি-র কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি এবং রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এক বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।