মোহন প্রসাদ, দার্জিলিং: শৈলশহরে চরম অশান্তি। দার্জিলিংয়ে পার্কিং নিয়ে বিবাদের জেরে এক স্থানীয় চালককে মারধর করার অভিযোগে পাঞ্জাবের পাঁচ পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে।
শুধু তাই নয়, ওই পর্যটকদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করারও চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে।
আহত চালক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। দার্জিলিং সদর থানা পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।