দার্জিলিং : উত্তরবঙ্গের ( North Bengal ) উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ( Darjeeling ) , কালিম্পং ( Kalimpong ) , আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ( Weather Office ) ,  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।  রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ৯ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। 

বৃষ্টিপাত: ২০%আর্দ্রতা: ৮৯%বাতাস: ৫ কিমি/ঘন্টা 

 

দিন (Day)সর্বনিম্নতাপমাত্রা (Min)সর্বোচ্চতাপমাত্রা(Max)সারাদিনের আবহাওয়াকেমন যেতে পারে 

৫অগাস্ট

১৬.0২১.0

হালকা থেকে মাঝারিবৃষ্টি

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista) লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।  https://city.imd.gov.in/ জানাচ্ছে, আগামী ৭ দিন কেমন থাকবে শৈলশহরের আবহাওয়া :
 
7 Day's Forecast
DateMin TempMax TempWeather
05-Aug17.021.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
06-Aug17.021.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
07-Aug17.020.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
08-Aug17.021.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
09-Aug17.022.0
NA
10-Aug17.023.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
11-Aug17.023.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial