দার্জিলিং : আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।

দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার (Darjeeling Weather) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই।  আরও পড়ুন :

কবে পড়বে জাঁকিয়ে শীত? আজ উত্তর ২৪ পরগণার আবহাওয়া কেমন?

আজ দার্জিলিং এর  আবহাওয়া কী বলছে - 

দিনসর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কেমন আবহাওয়া
১৬-Dec৫.০১২.০ আংশিক মেঘলা আকাশ
১৭-Dec৫.০১২.০ আংশিক মেঘলা আকাশ
১৮-Dec৩.০১৩.০ মূলত পরিষ্কার আকাশ
১৯-Dec৩.০১২.০ মূলত পরিষ্কার আকাশ
২০-Dec৫.০১২.০ মূলত পরিষ্কার আকাশ
২১-Dec৫.০১২.০ মূলত পরিষ্কার আকাশ
২২-Dec৫.০১২.০ মূলত পরিষ্কার আকাশ

 

 

বিকেল ৪.৪৬ আজ সূর্যাস্ত (IST)

সকাল ০৬:১৯ আগামীকাল সূর্যোদয় (IST)

রাত 0৩:৩৯ চন্দ্রাস্ত (IST)

দুপুর ২:৪৬  চন্দ্রোদয় (IST)

আজ শহর কলকাতার আবহাওয়ার খবর - 

অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। 

Information Source : https://www.imdkolkata.gov.in/