কলকাতা: সদ্য দিল্লিতে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার ঠিক পরেই আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে, তাঁর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেন NCPI সাংসদরা। কিন্তু প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে অভিনেতা সাংসদ দেবকে দেখা যায়নি। আর এবার সেই না থাকার কারণ নিজেই জানালেন সোশ্যাল পোস্টে তিনি। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”

NCPI সাংসদ ও অভিনেতা দেব পোস্ট করে জানিয়েছেন, 'শ্যুটিং থাকার কারণে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি। ভবিষ্যতে তাঁদের সঙ্গে বৈঠকে থাকবউন্নয়ন, মানুষের স্বার্থে কাজ করব', পোস্ট দেব-এর। মূলত, প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ব্রেকফাস্ট মিটিং করেন NCPI সাংসদরা।  বৈঠকে ছিলেন মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। লোককল্য়াণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের। মূলত শিবসেনা, NCPI-সহ নতুন যাঁরা NDA-এর শরিক হয়েছেন, সেই সকল সাংসদদের ডাকা হয় এই প্রাতরাশ বৈঠকে। সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদের তিন সংখ্য়ালঘু সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। এই তিনজনের ভূমিকা নিয়ে সাম্প্রতিককালে বারবার জল্পনা তৈরি হয়েছে। কখনও তাঁরা NDA-র বৈঠকে যান না। যা বলেন তা নিয়ে ঝড় ওঠে। NCPI সাংসদ আবু তাহের বলেন, NDA-তে আমরা থাকবও না, আমরা বিজেপিতেও যাব না। আবার সেদিনই তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর অফিসে পৌঁছে যান।আর শুক্রবার তিনজনই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করলেন।