Samik Bhattacharya : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, 'দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। মনে রাখতে হবে, এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আইন আইনের পথে চলবে, ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে।' 

Continues below advertisement

ধর্মতলার আন্দোলন ঘিরে যাবতীয় নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলার আন্দোলন। মিছিলে ঘিরে চলে গুন্ডামি। পুলিশকে ছোঁড়া হয় জলের বোতল। নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে আন্দোলনকারীদের হাতে মার খেতে হয় সাংবাদিকদের। সব মিলিয়ে শুক্রবার পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে। পরে এই ঘটনা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে কঠিন শাস্তি পেতে হবে।

সাংবাদিক ও পুলিশকে টার্গেট করে বোতল ও জুতোশুক্রবার সাংবাদিকদের ওপর হামলা ও সমগ্র ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, মিছিলে সাংবাদিক ও পুলিশকে টার্গেট করে বোতল ও জুতো ছোড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৭টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটা মামলায় যুক্ত করা হয়েছে 'গুন্ডা দমন আইন'। কারা জড়িত প্রত্যেকের নামও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আফরোজ, নাহিদ, তনভীর, রাহুল ও জামালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেন। তিনি জানান, এমন শাস্তি দেওয়া হবে তিন পুরুষ মনে রাখবে। ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Continues below advertisement

ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ ! তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আফরোজ, স্থানীয় সূত্রে দাবি। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে আফরোজ। আফরোজ সঙ্গে একাধিক তৃণমূল নেতা-কর্মীদের ছবি সোশাল মিডিয়ায়। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে 'মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন'।

তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ধর্মতলায় ধুন্ধুমার, গতকাল অন্ডাল থেকে গ্রেফতার আফরোজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজ গ্রেফতার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে ৫ জনের নাম, সেই তালিকায় ছিল আফরোজ। 

আরও পড়ুন : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য