রঞ্জিত সাউ, কলকাতা : ফের চেনা ক্রিজে ব্যাট করতে নামছেন দিলীপ ঘোষ। ফিরছেন পুরনো আসনের লড়াইয়ে। মাঝে পার্টির সঙ্গে দিলীপের দূরত্ব আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এবার তাঁর পুরনো খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হলেন দিলীপ। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর সেখানেই উঠে এসেছে দিলীপ ঘোষ , শুভেন্দু অধিকারীর নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার লড়ছেন দুটি আসনে। নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী তিনি। আর দিলীপ লড়ছেন একটি আসন থেকেই। এ বিষয়ে কী বলছেন দিলীপ? ABP Ananda-  কে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ জানালেন,  রাজ্যে দুটি আসন থেকে এক প্রার্থীর লড়াইয়ের ঘটনা খুব একটা পশ্চিমবঙ্গে দেখা যায়নি ঠিকই কিন্তু  মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তো দু জায়গা থেকে লড়েছেন নির্বাচনে। লোকসভা ভোটে গুজরাত এবং উত্তর প্রদেশের দুটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সঙ্গে বাংলার বাইরে বহু রাজ্যে এরকম বহু ঘটনা আছে দুই জায়গায় দাঁড়ানোর। দুই জায়গা থেকে প্রতিদ্বন্ধিতা করেছেন রাহুল গান্ধীও। তাই এইরকম নজির আছে। পার্টি মনে করেছে, নেতৃত্ব সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে।   

Continues below advertisement

আরএসএস-এর প্রচারক থেকে রাজ্য বিজেপির সভাপতি। তারপর বিধায়ক। ২০১৯ সালে দিলীপ ঘোষই ছিলেন বিজেপির কাণ্ডারী। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ভূমিপুত্র দিলীপকে প্রার্থী করে পদ্ম শিবির। তিনিও জয় ছিনিয়ে আনেন। এরপর খড়গপুর-মেদিনীপুর জুড়ে প্রতিনিয়তই জনসংযোগে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে সমীকরণগুলো কেমন যেন বদলে যায়। মেদিনীপুর আসনে ২০১৯ সালে প্রায় ৮৯ হাজার ভোটে জমিতেছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালে দল তাঁকে সেই কেন্দ্র থেকে প্রার্থী করেনি। গত লোকসভা নির্বাচনে নতুন কেন্দ্র বর্ধমান-দুর্গাপুর থেকে ১,৩৭,৫৬৪ ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হারেন তিনি। তারপর থেকে দিলীপ ঘোষের সঙ্গে পার্টির সমীকরণ নিয়ে নানারকম কথা উঠেছে। পার্টির সঙ্গে নাকি তাঁর দূরত্ব তৈরি হয়। দীর্ঘদিন দলের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানে ডাকও পাননি তিনি। অবেশেষে আবার তিনি পুরনো ক্রিজে। দেখা যাক ম্যাচের ফল কোনদিকে গড়ায়। 

প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাচ্ছে পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন উদাহরণ ৮ টি। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে  কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি। আবার তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়।  ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্য়ায়। মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন । শিলিগুড়ি শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে দল। 

Continues below advertisement