দিনহাটা: বাড়িতে ঢুকে হামলা, অভিযোগ মারধর করা হয় অন্তঃসত্ত্বা মহিলাকে। তারপরই গর্ভে মৃত্যু হয় ওই মহিলার সন্তানের। ঘটনা দিনহাটার। অভিযোগ, মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে এই হামলা করা হয়। ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। অভিযোগ ওই মারধরেই মৃত্যু হয় ওই মহিলার সন্তানের। ঘটনায় এখনও পর্যন্ত ২ জন গ্রেফতার হয়েছে বলেই খবর। আইন চলবে আইনের পথেই, বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Continues below advertisement

আরও পড়ুন: উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন

ওই অন্তঃসত্ত্বার পরিবারের অভিযোগ অনুযায়ী কিছু দুষ্কৃতী আচমকা ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। অভিযোগ ওই মহিলাকে সেই সময় নৃশংস ভাবে মারধর করা হয়। আর এই গুরুতর শারীরিক নির্যাতনের পরই ওই মহিলার গর্ভে থাক সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ।

Continues below advertisement

আরও পড়ুন: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে

এই ঘটনায় আক্রান্ত পরিবার সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়াও রাজনৈতিক চাপানউতোরও দেখা গিয়েছে। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা হয়। বর্ষীয়ান আইনজীবীর পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা। বাম নেতার অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে আজ সকালে মদের বোতল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। সেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি বাইকে করে আসেন। আর তারপর বাইক থেকে নেমে ব্যাগ থেকে একটি বোতল বের করেন ও সেই বোতল ছোড়া হয় বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির জানলা লক্ষ্য করে।

তার আগে গত ২০ সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে। বিজয়গড়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হয়। যাদবপুরের প্রাক্তন বিধায়কের দাবি বহিরাগতদের আক্রমণেই এই হামলা হয়েছে। তাঁর আরও অভিযোগ প্রায় ১০০ জনের মতো বহিরাগত এসেছিলেন। তাঁরাই হামলা চালিয়েছে প্রাক্তন বিধায়কের বাড়িতে।