হাওড়া : সকাল থেকে ভোগান্তি চরমে। হাওড়া তারকেশ্বর শাখায় ডাউন লাইন ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর , সকালে একটি ডাউন ট্রেনের প্যান্ট্রোগাফ এ সমস্যার কারনে প্রায় ঘণ্টা তিনেক ডাউন ট্রেন চলাচল বন্ধ আছে। ফলে তীব্র সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।যান্ত্রিক ত্রুটি সারাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা । ডাউন ট্রেনের প্যান্ট্রোগ্ৰাফ-এ সমস্যা
হাওড়া তারকেশ্বর শাখার মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত লাইনে এমন সমস্যায় নাকানিচোবানি খাচ্ছেন রেলযাত্রীরা। রেল সূত্রেখবর, সিঙ্গুরে ১৩নং গেট এর কাছাকাছি ডাউন ট্রেনের প্যান্ট্রোগ্ৰাফ-এ সমস্যা হয়েছে, তার কারনে বন্ধ আছে ট্রেন চলাচল। কাজ চলছে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানানো হয়েছে, সিঙ্গুরে ১৩নং গেট এর কাছাকাছি ডাউন ট্রেনের প্যান্ট্রোগ্ৰাফ এ সমস্যা হয়েছে, তার জেরেই বন্ধ আছে ট্রেন চলাচল।
গ্রীষ্মকালে অতিরিক্ত ট্রেন
পূর্ব রেলওয়া জানাচ্ছে, আসন্ন গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালাবে রেল।তাদের সোশ্যাল পোস্টে জানানো হয়েছে, '০২০২৪/০২০২৩ পাটনা-হাওড়া-পাটনা স্পেশাল ট্রেনের চলাচল বর্তমান সময়সূচি ও স্টপেজ অনুসারে নিম্নলিখিত তারিখগুলিতে অব্যাহত থাকবে: পাটনা থেকে ০২০২৪ এবং হাওড়া থেকে ০২০২৩ : চলাচলের তারিখ: ০৫/০৪, ১২/০৪, ১৯/০৪, ২৬/০৪/২০২৬, ০৩/০৫, ১০/০৫, ১৭/০৫, ২৪/০৫, ৩১/০৫/২০২৬, ০৭/১৬, ১৪/০৬, ২১/০৬ এবং ২৮/০৬/২০২৬ তারিখ (রবিবার)। গঠন: এসি চেয়ার কার = ০৩, চেয়ার কার = ১৭, এলএসএলআরডি = ০১, পাওয়ার কার = ০১। মোট = ২২টি কোচ। অন্যান্য সকল নির্দেশাবলি অপরিবর্তিত থাকবে।'
পূর্ব রেলের ঘোষণা :
হাওড়া ডিভিশনের হাওড়া ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশন লিমিটে লেভেল ক্রসিং গেট নং ০৩ (কিমি ১৬/১-৩)-তে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ সম্পর্কিত কাজে, ২৫.০৩.২০২৬ তারিখ (বুধবার) থেকে ২৯.০৩.২০২৬ তারিখ (রবিবার) পর্যন্ত ডাউন, আপ এবং রিভার্সিবল লাইনে ৫ রাতের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ফলস্বরূপ, ৬৩৫০১ আপ হাওড়া বর্ধমান মেমু (যাত্রা শুরুর তারিখ ২৫.০৩.২০২৬ ও ২৬.০৩.২০২৬) পথ পরিবর্তন করে হাওড়া -বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।
আসানসোল ডিভিসনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আসানসোল ডিভিসনের বিভিন্ন শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য, ২২.০৩.২০২৬ তারিখে (রবিবার) নিম্নরূপে ব্লকের প্রয়োজন হবে। (১) নরগঞ্জো-ঝাঝা শাখায় আপ লাইনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, (২) মধুপুর-নওয়াপাত্র শাখায় আপ লাইনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। (৩) পরাজে ডাউন-২ লাইনে সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত। (৪) পানাগড়-মানকর শাখায় আপ-১ লাইনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। (৫) রাজবাধ-দুর্গাপুর শাখায় আপ-১ লাইনে সকাল ১০.১৫ মিনিট থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। (৬) ওয়ারিয়া-অণ্ডাল শাখায় আপ-১ লাইনে সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত। (৭) রাণীগঞ্জ-কালিপাহাড়ি শাখায় আপ-১ লাইনে সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত। (৮) জসিডি-দেওঘর সিঙ্গল লাইন শাখায় সকাল ৭.৪৫ মিনিট থেকে সকাল ১১.৪৫ মিনিট পর্যন্ত। (৯) বাসুকীনাথ-দুমকা সিঙ্গল লাইন শাখায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ফলস্বরূপ, নিম্নলিখিত ট্রেনগুলি নিম্নরূপে নিয়ন্ত্রিত হবে: ট্রেন বাতিল (২২.০৩.২০২৬ তারিখ): (১) ৬৩৫৬১ আসানসোল-জসিডি মেমু প্যাসেঞ্জার, (২) ৬৩৫৬৫ জসিডি-ঝাঝা মেমু প্যাসেঞ্জার, (৩) ৬৩৫৬৬ ঝাঝা-জসিডি মেমু প্যাসেঞ্জার, (৪) ৬৩৫৪৫ অণ্ডাল-জসিডি মেমু প্যাসেঞ্জার, (৫) ৬৩৫৪৬ জসিডি-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার, (৬) ৬৩২৯৮ ঝাঝা-দেওঘর মেমু প্যাসেঞ্জার, (৭) ৬৩৫০৯ বর্ধমান-ঝাঝা মেমু প্যাসেঞ্জার, (৮) ৬৩৫১১, ৬৩৫১৩, ৬৩৫৪৯, ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, (৯) ৬৩৫১০ ঝাঝা-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, (১০) ৬৩৫১২, ৬৩৫১৪, ৬৩৫১৬ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, (১১) ৬৩৫৫২ আসানসোল-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার, (১২) ৬৩৫৫০ অণ্ডাল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, (১৩) ৭৩৪৮১ দুমকা-জসিডি ডেমু প্যাসেঞ্জার, (১৪) ৭৩৪৮৪ জসিডি-দুমকা ডেমু প্যাসেঞ্জার, (১৫) ৬৩৫৪৭ জসিডি-বাঁকা মেমু প্যাসেঞ্জার এবং (১৬) ৬৩৫৪৮ বাঁকা-জসিডি মেমু প্যাসেঞ্জার। ট্রেনের পুর্নির্ধারণ (২২.০৩.২০২৬ তারিখ) ১৩৩৩১ ধানবাদ-পাটনা জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ধানবাদ থেকে ১ ঘণ্টা ২০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে। ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শেষ/সংক্ষিপ্ত যাত্রা শুরু (২২.০৩.২০২৬ তারিখ): (১) ৬৩২০৯ দেওঘর-পাটনা জংশন মেমু প্যাসেঞ্জার ঝাঝা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং দেওঘর ও ঝাঝার মধ্যে এটির পরিষেবা বাতিল থাকবে। (২) ১৭৩২১ ভাস্কো দ্য গামা-জসিডি সাপ্তাহিক এক্সপ্রেস মধুপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং মধুপুর ও জসিডির মধ্যে এটির পরিষেবা বাতিল থাকবে।
