কলকাতা : রাজ্যে পালাবদলের পর রোজই প্রায় রাজনৈতিক প্রেক্ষাপটে নয়া সমীকরণ দেখা যাচ্ছে। একের পর এক বিধায়ক-সাংসদদের যেমন ইস্তফা চলছে। সেই সঙ্গে কলকাতা-বিধাননগর-সহ জেলায় জেলায় পুরসভাগুলিতে ভাঙন শুরু হয়ে গিয়েছে। উত্তর দমদমের পর এবার দমদম পুরসভাতেও ভাঙন। ইস্তফা দিলেন দমদমের পুরপ্রধান। দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানেরও ইস্তফা। 

Continues below advertisement

আরও পড়ুন, ১১ জেলায় হলুদ-কমলা সতর্কতা, আজ-কাল-পরশু, টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী জানাল IMD ?

Continues below advertisement

দেবলীনা বিশ্বাস থেকে সুশান্ত ঘোষ - আগে পদ ছেড়েছিলেন বরো চেয়ারম্য়ানরা,ইস্তফা দেন খোদ মেয়র পারিষদ তারক সিং

দেবলীনা বিশ্বাস থেকে সুশান্ত ঘোষ - আগে পদ ছেড়েছিলেন বরো চেয়ারম্য়ানরা।  ইস্তফা দেন খোদ মেয়র পারিষদ তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে এই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনও মেয়র পারিষদ। একে একে নিবিছে দেউটি! কলকাতা পুরসভায় আলগা হচ্ছে তৃণমূলের রাশ। গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান। 'মেঘনাদবধ কাব্যে' লঙ্কেশ্বর রাবণের অনুতাপের ছবিই যেন স্পষ্ট হয়ে উঠেছে, তৃণমূল শিবিরে। ভাঙনের সেই তালিকায় নতুন সংযোজন তারক সিংহ। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে এই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনও মেয়র পারিষদ। 

কলকাতা পুরসভাতেও তৃণমূলের কার্যত ত্রাহি ত্রাহি রব

সামনেই ছোট লালবাড়ির নির্বাচন। কলকাতা পুরসভার বিস্তৃতি তিনটি লোকসভা কেন্দ্রের ১৬টি বিধানসভা আসনে। তার মধ্যে ১১টিতে জিতেছে বিজেপি। ওয়ার্ডওয়াড়ি হিসাব বলছে, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে এগিয়ে রয়েছে পদ্মশিবির। তৃণমূল মাত্র ৪৩টিতে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও তৃণমূলের কার্যত ত্রাহি ত্রাহি রব। দিন কয়েক আগেই কলকাতার পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।

মিউনিসিপাল অ্য়াকাউন্টস কমিটির সদস্য়পদ ত্যাগ করেন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী

মিউনিসিপাল অ্য়াকাউন্টস কমিটির সদস্য়পদ ত্যাগ করেন ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সংস্থা ও তাঁর পরিবারকে পুরসভার নোটিস-পর্বের মধ্যেই সেই বরোর চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ২০২৬-এ বড় নীলবাড়ি দখল করেছে বিজেপি। এ বার প্রথম কোনও মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিলেন। এদিক ভাঙছে, ওদিক ভাঙছে। কোনওদিকেই সামলানো যাচ্ছে না।কী করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়?