কলকাতা : দমদমে সামনে এসে পড়ল বিজেপির গোষ্ঠীকোন্দল। দলবল নিয়ে পুর প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বি করার অভিযোগ উঠল বিজেপির জেলা সম্পাদকের বিরুদ্ধে। এরই মধ্যে ইটের ঘায়ে ভাঙল পুরসভার বিল্ডিংয়ের কাচ। অভিযোগ উড়িয়ে পাল্টা বিধায়ককেই নিশানা করেছেন জেলা সম্পাদক।

Continues below advertisement

একজন বিজেপির বিধায়ক, আর একজন বিজেপিরই জেলা কমিটির সম্পাদক। দুজনে একে অপরের বিরুদ্ধেই তুললেন অভিযোগ। সেই গন্ডগোলে ভাঙল পুরসভার বিল্ডিংয়ের কাচ। আর এর জেরে দমদমে সামনে এসে পড়ল বিজেপির গোষ্ঠীকোন্দল। অভিযোগ, সোমবার দুপুরে আচমকা দলবল নিয়ে পুরসভায় ঢুকে পড়েন বিজেপি নেতা রাজেশ শা। পুর প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বি করেন বলে অভিযোগ। এরই মধ্যে পুরসভার বিল্ডিংয়ের কাচ লক্ষ্য করে ইট ছোড়া হয়। ভেঙে চুরমার হয়ে যায় কাচ। 

ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব 

Continues below advertisement

দমদম পুরসভার প্রশাসক অঙ্কিত আগরওয়াল বলেছেন, 'ওটাকে ঠিক হুমকি বলা যায় না, খারাপ ব্যবহার বলা যায়। আমরা সিসিটিভি ভিডিও আগে চেক করব, কারা কারা এসেছিলেন, কজন লোক এসেছিলেন এবং তারপর আমরা অ্যাকশন নেব।' বিজেপির জেলা সম্পাদকের দাবি, এলাকায় পুকুর ভরাট নিয়ে অভিযোগ জানাতে গেছিলেন পুরসভায়। বিজেপি, উত্তর কলকাতা শহরতলির জেলা সম্পাদক রাজেশ শা জানিয়েছেন, 'কোনও আমাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়নি। কোনও ছেলে একটা ইটও ছোড়েনি। ফাল্তু কথা এসব। আমাদের বিধায়ক যদি অভিযোগ করেছেন, একদম ১০০% মিথ্যে অভিযোগ। ওঁর মনে হয় আমরা পুরসভায় ঢুকলে যদি ওঁর কিছু অসুবিধা হচ্ছে, সেইজন্য উনি অভিযোগ করছেন। পুকুর অলরেডি ভরাট হয়ে আছে। এগুলো তো কাজ হচ্ছে বিধায়কের দেখার। বিধায়ক যদি না দেখে, আমরা সাংগঠনিক লোক, আমরা গেছিলাম দেখতে।' 

'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর 

খবর পেয়ে পুরসভায় পৌঁছন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি বলেছেন, 'রাজেশ শা এবং সুজয় সাহা, এই দুজন ব্যক্তি, তারা ৪০-৫০টা ছেলে নিয়ে এখানে এসেছিলেন। এবার থেকে ওঁরা কিছু লোক মনোনীত করে দেবেন, যাদের কথায় পুরসভা চলবে। এই জাতীয় কিছু হুকুমনামা, ফরমান জারি করে গেছে অ্য়াডমিনিস্ট্রেটর সাহেবের উপর। আমি সংগঠনকে জানাব বিষয়টা।' বিজেপির এই কোন্দল সামনে আসতে, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি মমতা তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে চরমে চাপানউতোর।