কলকাতা: আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং ঘনিষ্ঠ শাগরেদ সুশোভন সরখেলকে দেখা গেল এবার দমদমে বিজেপির মঞ্চে। আগের  সরকারের আমলে আড়িয়াদহ অঞ্চলের মানুষদের ওপর অত্যাচার ও হুমকির অভিযোগ উঠেছিল সুশোভনের বিরুদ্ধে। আর সেই সুশোভনকেই আজ দেখা গেল বিজেপির মঞ্চে। মুখ খুললেন দমদম বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী।

Continues below advertisement

আরও পড়ুন, "সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

Continues below advertisement

দমদম বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, সমস্যা হচ্ছে যে, মানুষের কপালে তো তার চরিত্রের পরিচয় লেখা থাকে না, কামারহাটির দুষ্কৃতী , কামারহাটি থেকে পিঠ বাঁচিয়ে , দমদমে এসে বিজেপির মঞ্চে গুতোগুতি করে এসে উঠে পড়ছে। মানে আমরা দেখলাম একটা জিনিস, তৃণমূল দলটা করলে , আগে জানতাম চোর হয়, এখন তার সঙ্গে বেহায়াও হয়। কামারহাটিতে তো বিজেপি কর্মীরা দেখতে পেলে, চামড়া গুটিয়ে নেবে।…আমাদের মন্ডল সভাপতি ভাই অর্নিবাণ, জানতে পেরেই নাগেরবাজার থানায়, লিখিত অভিযোগ জমা দিয়েছে। কিন্তু সমস্যা হল, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, পৃথিবীটা খুব ছোটো হয়ে গিয়েছে। এই যে চিনে যাওয়া হল, ওর দমদমে ঢুকে যাওয়াও বরাবরের জন্য বন্ধ হয়ে গেল।আর ঢুকলে দেখা যাক কী হয়।’   

দমদমে বিজেপির রক্তদান শিবিরে দেখা গেল, আড়িয়াদহের একসময়ের ত্রাস জয়ন্ত সিং-এর ডান হাত সুশোভন সরখেলকে। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পরানো হয় উত্তরীয়। যদিও দমদমের বিজেপি বিধায়ক জানিয়েছেন, পরে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কালীঘাট তৃণমূল। বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না। কখনও বিজেপির বর্তমান রাজ্য সভাপতি,তো কখনও হেভিওয়েট পঞ্চায়েত মন্ত্রী সতর্ক করছেন। পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, আমাদের বহু নেতা আছেন, যাঁরা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আদৌ কি সেই বার্তা পৌঁছচ্ছে নিচু তলা পর্যন্ত? ফের প্রশ্নটা তুলে দিল ভাইরাল হওয়া এই ভিডিও। ভিডিওটি হল ২৮ জুলাই, দমদমের ঘোষপাড়ায় বিজেপি আয়োজিত একটি রক্তদান শিবিরের।  যেখানে মঞ্চে দেখা গেছে সুশোভন সরখেলকে। অভিযোগ, যিনি আড়িয়াদহের একসময়ের ত্রাস বর্তমানে জেলবন্দি জয়ন্ত সিং-এর ডান হাত। তাঁকেই দেখা যাচ্ছে বিজেপির রক্তদান শিবিরে। শুধু এই নয়, তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এমনকী তাঁকে বক্তব্য রাখতেও দেওয়া হয়। তোলাবাজি থেকে অত্যাচার। তৃণমূল আমলে এরকম নানা ঘটনায় একসময় আড়িয়াদহের ত্রাস হয়ে উঠেছিল জয়ন্ত সিং। কেউ কেউ তাঁকে জায়েন্ট সিং-বলেও ডাকতেন। আর সেই জয়ন্ত সিং এখন যখন জেলে, তখন এই সুশোভন সরখেলের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।