কলকাতা: ভবানীপুরে মল্লিকবাড়ির শতকপ্রাচীন দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িতে ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিকও। বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলে এ দিন সন্ধ্যায় নিজের বিধানসভার অন্তর্গত মল্লিক বাড়ির পুজোয় যান মুখ্যমন্ত্রী।                                                    

Continues below advertisement

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমি রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি। এর সঙ্গে কোয়েলের কোনও সম্পর্ক নেই। হ্যাঁ, কোয়েল এখন বিজেপি রাজ্যসভার... তবে আমাকে মাননীয় রঞ্জিত মল্লিক পদে বলেছিলেন। তিনি অত্যন্ত বিশিষ্ট মানুষ। অনেক মানুষরা এসেছেন তার বাড়িতে এবং ভবিষ্যতেও আসবেন। উনি বলেছিলেন আমার বাড়িতে আপনি দুর্গা পুজোয় আসবেন। আমি খুব সারাদিন ব্যস্ত ছিলাম, এখন আমি এখানে এলাম। নারকেল নাড়ু খেলাম। পুরোনো বাড়ির ঐতিহ্য আছে, এতটুকু বদল ঘটায়নি। একদম পুরো দেখে এলাম, একদম দেড়শো বছরের পুরোনো বাড়ি, একশো দু'বছরের প্রাচীন পুজো। এই ঐতিহ্যটা বাংলার থাকুক। এটা খুব ভালো। মানে উনি চাইলেই বা ওই জায়গাটা করে প্রোমোটারকে দিয়ে ভালো এখন যা হয়। কিন্তু দেখলাম যে না মেইনটেন করেছে। এখনো কিছু লোকজন আছে যারা ঐতিহ্য এবং পরম্পরার সঙ্গে সমঝতা করেন না তার মধ্যে রঞ্জিত মল্লিক অন্যতম'।                                                                                 

মঙ্গলবার ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে ঠাকুর দর্শনে গিয়ে পদপিষ্টের ঘটনায় মৃতদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য ও পাশে থাকার কথা জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। হাওড়া থেকে নদিয়া বিভিন্ন প্রান্তে ছুটেছেন। সন্ধ্যায় যান মল্লিক বাড়ির দুর্গাপুজোয়।                                                                                                

Continues below advertisement