কলকাতা : বোধনের আগে স্বস্তির খবর। পুজোয় নেই নিম্নচাপের সম্ভাবনা। জানাল আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল অর্থাৎ ষষ্ঠীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে।
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার সারা দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.৮ মিলিমিটার। ১৫ অক্টোবর পঞ্চমীর দিন সাধারণত মেঘলা আকাশ থাকবে। হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন বিকেলের দিকে হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ১৭ অক্টোবর আংশিক মেঘলা আকাশ থাকবে, বিকেলের দিকে সাধারণত মেঘলা হতে পারে। কিছু কিছু এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ১৮ থেকে ২০ অক্টোবর আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ২১ ও ২২ অক্টোবর প্রধানত পরিষ্কার আকাশ, বিকেলে মেঘলা হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বিনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
