West Bengal News Updates: এবার করোনাকালে স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

West bengal News Update: রেশন দুর্নীতিকাণ্ডে নদিয়ার রানাঘাটে ইডি-র হানা

ABP AnandaLast Updated: 04 Nov 2023 11:56 PM

প্রেক্ষাপট

West bengal News: ফের দিল্লি-এনসিআর (Delhi NCR)-এ ভূমিকম্প (Earthquake), কাঁপল কলকাতাও (Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূমকম্পনের উৎসস্থল নেপাল (Nepal)। কাঁপল উত্তরপ্রদেশ (Uttarpradesh), বিহারও (Bihar)।Ration Scam: রেশন...More

WB Live News: বিডিও অফিস থেকে বিক্রি করা হচ্ছে সরকারি নথি, বিতর্ক দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে

বিডিও অফিস থেকে বিক্রি করা হচ্ছে সরকারি নথি। বিতর্ক দানা বেঁধেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ১৫ বছরের পুরনো নথি সরকারি নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। নতুন কিছু নথি বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বিডিওর সাফাই, চোখে পড়া মাত্রই সেগুলি সরিয়ে রাখা হয়েছে।

West Bengal Live News Updates : ইডি-কে রাজনৈতিক কারণে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার, মন্তব্য ইয়েচুরির

ইডি-কে রাজনৈতিক কারণে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার। দুর্নীতি ইস্যুতে তল্লাশি প্রসঙ্গে মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তাহলে কি এজেন্সি-সংঘাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াল সিপিএম? রাজনৈতিক মহলে এনিয়ে জল্পনার মধ্যেই সারদা-তদন্তের প্রসঙ্গ টেনে ইয়েচুরির বক্তব্য, দুর্নীতি যাঁরা করেছে, দেরি না করে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক।