কলকাতা: শনিবার শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) পাওয়ার ও ট্রাফিক ব্লকের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনল পূর্ব রেলওয়ে (Eastern Railway)। শিয়ালদা ডিভিশনের পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভেঙে ফেলার কারণে ২১.০২.২০২৬ তারিখ (শনিবার) রাত ১০:৪০ থেকে ২২.০২.২০২৬ তারিখ (রবিবার) সকাল ৬:৪০ অবধি কয়েকটি ট্রেন (Local Train) চলাচল বন্ধ থাকবে। ওভারব্রিজ মেরামতির জন্য টানা ৮ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন। সেই কারণে কয়েকটি ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

Continues below advertisement

কোন কোন ট্রেন বাতিল থাকবে? 

২১.০২.২০২৬ তারিখ (শনিবার): 

Continues below advertisement

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল - ৩৪৭৫৪ ডাউন/৩৪৭৫৭ আপ শিয়ালদা-ক্যানিং লোকাল - ৩৪৫৫২ ডাউন/ ৩৪৫৫৭ আপ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল - ৩৪৮৫৮ ডাউন / ৩৪৮৫৫ আপ শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল - ৩৪১৬৪ ডাউন/৩৪১৬৩ আপ 

২২.২.২০২৬ তারিখ (রবিবার):

শিয়ালদা-সোনারপুর লোকাল - ৩৪৪১২ ডাউন/৩৪৪১১ আপ শিয়ালদা-বারুইপুর লোকাল - ৩৪৬১২ ডাউন, ৩৪৬১৪ ডাউন/৩৪৬১১ আপ, ৩৪৬১৩ আপশিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল – ৩৪১১৪ ডাউন, ৩৪১১৮ ডাউন / ৩৪১১৩ আপশিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল – ৩৪৭১৮ ডাউনশিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল – ৩৪৮১৮ ডাউন/ ৩৪৮১৫ আপ শিয়ালদা-ক্যানিং লোকাল - ৩৪৫১১ আপকোমাগাতা মারু বজবজ-নৈহাটি লোকাল - ৩১০৫১ আপ নৈহাটি-শিয়ালদা লোকাল - ৩১৪২২ ডাউন 

সংক্ষিপ্ত যাত্রা শেষ/সংক্ষিপ্ত যাত্রা শুরু: 

১) ৩৪১৬১ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদা লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪১১২ ডাউন শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল ট্রেন ২২.০২.২০২৬ তারিখে (রবিবার) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

২) ২১.০২.২০২৬ তারিখে (শনিবার), ৩৪৮৫৭ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৫৫৪ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

৩) ৩৪৮৫৯ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮৬০ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল ট্রেন (যাত্রা শুরুর তারিখ ২১.০২.২০২৬) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

৪) ৩৪৪৩৬ আপ শিয়ালদা-সোনারপুর লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮১২ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ২২.০২.২০২৬ তারিখে (রবিবার) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

৫) ৩৪৭৫৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল ট্রেন ২১.০২.২০২৬ তারিখে (শনিবার) সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। 

৬) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭১২ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

৭) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭১৩ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭১৪ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

৮) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭১৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭১৬ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন সোনারপুর (Sonarpur) থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

৯) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৮১১ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮১৪ ডাউন শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

১০) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৮১৩ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৮১৬ ডাউন শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

১১) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৫১৩ আপ ক্যানিং-শিয়ালদা লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৫১২ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

১২) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪১১১ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদা লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪১১৬ ডাউন শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

১৩) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৫১৭ আপ ক্যানিং-শিয়ালদা লোকাল ট্রেন সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৫১৪ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল ট্রেন সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

১৪) ২২.০২.২০২৬ তারিখে (রবিবার), ৩৪৭৯১ আপ নামখানা-শিয়ালদা লোকাল ট্রেন বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৪৭২০ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে 

পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই ব্লক চলাকালীন ট্রেন (Train) চলাচলে দেরি হতে পারে।