রুমা পাল, কলকাতা : SIR শুনানি নিয়ে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত। তারই মাঝে আরও এক সমস্যার অভিযোগ। শুনানির পরও নেই স্বস্তি। আরও এক সমস্যার মুখোমুখি মানুষ। শুনানিতে যাওয়া, প্রয়োজনীয় নথি জমা করার পরও  ECINet পোর্টালে নথি নাকি আপডেটই হচ্ছে  না।  উঠছে অভিযোগ। তাতেই শঙ্কিত মানুষ। তাহলে কি সব পরিশ্রম জলে গেল? চিন্তায় সাধারণ মানুষ। 

Continues below advertisement

এই ঘটনায় ফের  নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের উদ্দেশে জারি করা মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকায় আনম্যাপড ও লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত অধিকাংশ মামলার শুনানি সম্পন্ন হলেও, সেই শুনানি ও নিষ্পত্তির তথ্য এখনও ECINet পোর্টালে যথাযথভাবে আপলোড হচ্ছে না। এই পরিস্থিতিতে ERO ও AERO দের উদ্দেশে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দিনের দিনই করতে হবে নথি আপলোড

Continues below advertisement

মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশিকায় জানানো হয়েছে, শুনানির দিনেই Hearing Held কলামে রিপোর্ট আপলোড করতে হবে। সেইসঙ্গে আনম্যাপড ও লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনও কাজ বাকি থাকলে তা ২৬ জানুয়ারির মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ  হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ECINet পোর্টালে আপলোড করতে হবে। 

' আইন-শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশন'

এছাড়া কমিশনের নির্দেশ, শুনানি কেন্দ্রে কোনও রকম আইন-শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশন। জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে এই কড়া বার্তা । এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে FIR. চিঠিতে কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের। অন্যদিকে SIR-প্রক্রিয়ায়, BLO-দের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্বে অবহেলা করলে BLO-দের সাসপেন্ড করতে পারেন DEO. চিঠিতে জানিয়েছে কমিশন।  এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও নির্দেশ, SIR-এর শুনানিকেন্দ্র অথবা SIR সংক্রান্ত সরকারি দফতরে যদি কোনও রকমের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর, কিংবা SIR-এর কাজে যুক্ত কোনও আধিকারিক বা কর্মীকে হুমকি অথবা হামলার ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং জেলার পুলিশ সুপার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাতে হবে সেই FIR-এর কপি। যদি কোথাও ভাঙচুর-হামলা চলতেই থাকে, সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য SIR-সংক্রান্ত শুনানি স্থগিত রাখতে হবে এবং তা মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেল তবেই শুরু করা যাবে।