রুমা পাল, কলকাতা: ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দিল কমিশন।কিন্তু কেন পিছিয়ে গেল এই খসড়া ভোটার তালিকা প্রকাশ? কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মূলত, সোমবারই প্রকাশের কথা ছিল স্পেশাল সামারি রিভিশনের। অনিচ্ছাকৃত কারণ দেখিয়ে স্থগিত করল নির্বাচন কমিশন।
আরও পড়ুন, কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
২৩ নভেম্বর ভোটার লিস্টের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেই দিনক্ষণ কিন্তু পিছিয়ে গেল। নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নিয়েছে। যদিও বলা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। ইলেকশন থাকুক না থাকুক, নভেম্বর মাসেই খসড়া ভোটের তালিকা বের হয়। এবং জানুয়ারি মাসে গিয়ে একটা ফাইনাল লিস্ট বের হয়। ১৬ জানুয়ারি ফাইনাল লিস্ট বের হবার কথা ছিল। সেইক্ষেত্রে ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণই পিছিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফাইনাল লিস্ট কি ১৬ তারিখ (১৬ জানুয়ারি) বের হবে ? যদিও এই প্রশ্নের উত্তর সিইও দফতরের কাছে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, একটি সর্বদল বৈঠকও ডাকা হয়েছিল। সেক্ষেত্রে সর্বদল বৈঠকের ক্লেমস অ্যান্ড অবজেকশনের কথা জানানো হয়েছিল। ২৩ নভেম্বর দিনক্ষণ ধার্য করা হয়েছিল, ইলেকশন কমিশনের তরফে, যে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। কিন্তু দেখা যাচ্ছে দিনক্ষণ পিছিয়ে গেল। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দিল কমিশন।
