তৃণমূলের আঠাশ বছরের ইতিহাসে বিরাট ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হল নিজের তৈরি দলের নাম ও প্রতীক। ব্যবহার করতে পারবে না ঋতব্রত শিবিরও। দু-পক্ষকেই উপনির্বাচনে লড়তে হবে নতুন নাম ও প্রতীকে। শুক্রবার সকাল ১১টার মধ্যে নতুন নাম ও প্রতীক বেছে কমিশনকে জানাবে দু-পক্ষ। এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

Continues below advertisement

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম  এবং 'জোড়াফুল' প্রতীক--- কোনওটাই থাকবে না। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠার পর, এবার রাজ্য়ে একটা নির্বাচন হতে চলেছে, যেখানে EVM-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীকটাই থাকবে না। অন্তর্বর্তী নির্দেশে কমিশন জানিয়েছে 'কালীঘাট-তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূল' কেউই 'জোড়াফুল' প্রতীক ব্য়বহার করতে পারবে না। আজ সকাল ১১টার মধ্য়ে দু'পক্ষকে তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছে কমিশন। 

এই পরিস্থিতিতে প্রতীক নিয়ে কী ভাবছে তৃণমূলের দুই শিবির ? ঋতব্রত শিবিরে থাকা বিধায়ক আখরুজ্জামান জানালেন, 'আমরা প্রত্যাশা করেছিলাম যে ঘাসের উপর জোড়াফুল সিম্বলটা আমাদের সঙ্গে থাকবে, আমাদের পক্ষে আসবে। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু সিদ্ধান্তকে এখন ফ্রিজ করে দিয়েছেন, কোনো পক্ষকে চিহ্ন দেননি, আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । হ্যাঁ আমরা আশাবাদী যে আগামী দিনে যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, ঘাসের উপর জোড়াফুল আমাদের সঙ্গে থাকবে ।' 

Continues below advertisement

অন্যদিকে কালীঘাট তৃণমূল শিবিরে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , 'এই অর্ডার আমরা মানছি না। মানে এই অর্ডার যা করার আমরা তাই করব। কিন্তু যদি আমাদের সিম্বল বাড়তে হয় সেটা আমরা রাত্রিবেলা চিন্তাভাবনা করব।' 

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করেছে নির্বাচন কমিশন। তাহলে দুই কেন্দ্রের উপনির্বাচনে কী হবে? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, দু'পক্ষই নিজেদের শিবিরের জন্য় ৩টি পছন্দের 'নাম' জানাতে পারবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের 'ফ্রি সিম্বল'-এর তালিকা থেকে ৩টি পছন্দের 'প্রতীক' জানাতে পারবে। সেখান থেকে দু'পক্ষের জন্য় একটি করে 'নাম' ও 'প্রতীক' বরাদ্দ করবে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সকাল ১১টার মধ্য়ে দু'পক্ষকে তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছে কমিশন। এখন দেখার দুই পক্ষেরই পরবর্তী পদক্ষেপ কী হল।